somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিক্রির পোস্ট

৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিরোনাম দেখে বিভ্রান্ত হবেননা। পুরো লেখা পড়ার পর সিদ্ধান্ত নিবেন শিরোনাম ঠিক আছে কিনা?





"প্রথম ছবিটা আমি এ আই দিয়ে বানিয়েছি।
দ্বিতীয় ছবিটা আমার আহলিয়া নিজ বাগানের গাছ থেকে পেড়ে, এভাবে সাজিয়ে তুলেছে। আমার কন্যার খাওয়ার রুচি তেমন নেই কিন্তু শুনলাম এই আম পুরো একটা সে খেয়েছে খুব তৃপ্তি নিয়ে।"

প্রথম পিকচারটা এআই দিয়ে বানালাম। এডভান্স লেভেলের এআই না। চ্যাট জিপিটি তাও ফ্রি ভার্সন। প্রোম্পট বা ইন্সট্রাকশন ঠিকভাবে দিতে পারলে প্রিমিয়াম লেভেলের ডিজাইন বের করতে পারবেন বিনা মুল্যে। চ্যাট জিপিটি বলতে গেলে দৈনিক ব্যবহার করা হয়। দক্ষতার সাথে ব্যবহার করতে পারলে অনেক উপকার পাবেন এআই দিয়ে। একটা উদাহরন দেই। কি পরিমান শ্রম দিতে হয় কোন একটা জিনিস নতুনভাবে তৈরী করতে গেলে সেটা জানতে হলেও লেখাটা পড়ুন।

আমার খালাত ভাই ডিলারশিপের বিজনেস করে। আর ডিলারশিপের ব্যবসায় স্টক ইন, আউট, সেলস, পারচেস ইত্যাদি অসংখ্য ডাটা মেইনটেইন করতে হয়। সেক্ষেত্রে লেজার বা টালি খাতার বিকল্প নেই। কিন্তু এখনকার যুগে খাতায় হিসাব রাখাও খুব সময়সাপেক্ষ ব্যাপার। তাই সে ফেসবুকের থ্রুতে একটা গুগল শিট অর্ডার দিতে চাইল। স্টক ম্যানেজমেন্ট নামক বেশ কিছু শিট অনলাইনে কিনতে পাওয়া যায়। তার কাছে দাম চেয়েছিল ৬ হাজার টাকা। এই কথা শুনে আমি ডেমো চাইলাম। ডেমো দেখে ভাবলাম দেখি আমি করতে পারি কিনা!

ইউটিউব ঘেঁটে বিভিন্ন ফর্মেট দেখলাম। একটা ফর্মেটও তৈরী করলাম। এডভান্স লেভেলের কিছু এক্সেলের "র" ফর্মুলার মাধ্যমে। আমার খালাত ভাইয়ের একটা রিকোয়্যারমেন্ট আর কোনভাবেই পুরন করতে পারছিনা। সে চায়ছে কোন একটা ফর্মে ডাটা এন্ট্রি দিয়ে একটা বাটন ক্লিক করবে আর সেটা অটোমেটিক কোথাও জমা হতে থাকবে প্রত্যেকদিন। অর্থাৎ ফর্মে ডাটা এন্ট্রি দিয়ে বাটন ক্লিক করবে ডাটা অন্য একটা ট্যাবে জমা হবে। পুনঃরায় ফর্ম ক্লিয়ার করে আবার ফিলাপ করে বাটন ক্লিক করবে এবং পুর্বের ট্যাবে আগের ডাটার নিচে আবার জমা হবে। এভাবে দৈনিক জমা হতে থাকবে। ইউটিউব ঘাঁটলাম মোটামুটি এক সপ্তাহ। একটা ভিডিও দেখে এপ্লাই করি। কিছু কাজ করে কিছু করেনা। ম্যাক্রো রেকর্ড অপশন ব্যবহার করেও খুব একটা সুবিধা পেলামনা। শেষে দারস্থ হলাম চ্যাটজিপিটির। চ্যাটজিপিটি পরামর্শ দিল, গুগল শিটে বিল্ড ইন কোন ফর্মুলা নেই। গুগল শিটের এপ স্ক্রিপ্টে কোডিং করে সিস্টেম ডেভেলপ করা যাবে। আমি পড়লাম বিপদে। প্রোগ্রামিংয়ের বেসিক জানলেও প্র‍্যাক্টিক্যাল লেভেলের কাজ শিখিনি। "র" কোডিং করেছিলাম কিছুদিন। এই সামান্য নলেজ দিয়েই চ্যাটজিপিটিকে পুরো কাজ করিয়ে নিলাম। এই ডেভেলপমেন্ট শেষ করতেও বেশ কয়েকদিন সময় লেগেছিল। কিন্তু আমি অবাক হয়ে গেলাম চ্যাটজিপিটির দক্ষতা দেখে। প্রম্পট অনুসারে একেবারে পয়েন্ট বাই পয়েন্ট ইন্সট্রাকশন ফলো করেছে এবং সাকসেসফুল রেজাল্ট এনে দিয়েছে।

যাইহোক এত বড় ঘটনা শুনানোর কারন হচ্ছে বর্তমান দুনিয়ায় আপনি যে বিষয়েই দক্ষ হননা কেন এআই আপনার লাগবেই। আপনি যদি কোন কাজে খুব দক্ষ হোন কিন্তু সেটাকে এআইয়ের মাধ্যমে আপগ্রেড করতে না পারেন তবে আপনি চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে যাবেন। অফিসে আমাকে বেশী পরিমানে এক্সেল রিলেটেড কাজ করতে হয়। প্রচুর হেল্প পাই চ্যাটজিপিটি থেকে।

যাইহোক এত বড় একটা লেখার অবতারণার কারনটা বলি। আমি মোটামুটি ৬-৭ বছর যাবৎ আমের কারবার করি। একেতো আমার বাড়ি এবং শ্বশুর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং দ্বিতীয়ত আমার শ্বশুর এবং আহলিয়ার ভাই দুইজনই পেশায় আম ব্যবসায়ী। আমের সিজন শেষে কেন এই পোস্ট দিলাম? আমি মুলত আম দেই শুধুমাত্র পরিচিতদের কাছে। বিশেষত আমার কলিগ, ভার্সিটির সার্কেল আর তাদের থ্রুতে অজানা অনেক কাস্টোমার আমের অর্ডার নেয়। আমি যেহেতু শতভাগ বিশুদ্ধ আমের গ্যারান্টি দেই এবং আম খারাপ হলে বা কুরিয়ারের কারনে আমের ক্ষতি হলে কোন পেমেন্ট নেইনা একইসাথে এখন পর্যন্ত কোন নেগেটিভ রিভিউ পাইনি তাই আমার কাস্টোমার প্রতি সিজনে ফিক্সডই থাকে। ওহ! বলতে ভুলে গেছি। দুইজন আম খারাপ পেয়েছিল এই ৬-৭ বছরের জার্নিতে। তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ কোন পেমেন্ট নেই নাই। পুনঃরায় আম পাঠিয়েছি। তো নেক্সট সিজনে চাইছিলাম এই সামহোয়্যারের মাধ্যমে যদি কিছু কাস্টোমার পাওয়া যায় তাই এখানে শেয়ার করা সাথে উপরের অভিজ্ঞতাটা শেয়ার করা।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×