somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামুন রেজওয়ান
আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

"কর্পোরেট_ফ্যাক্টসমুহ"

০৩ রা আগস্ট, ২০২৬ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"কর্পোরেট_ফ্যাক্ট_২৩"



রেফারেন্স বা সুপারিশে চাকরি জয়েন করা কর্মীদের বিড়ম্বনার একটা ঘটনা শেয়ার করব। আমাদের ফ্যাক্টরিতে একেবারে উচ্চ পদের একজনের রেফারেন্সে একটা ছেলে জয়েন করে। আমাদেরই ডিপার্টমেন্ট অর্থাৎ আইইতে। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আইই মুলত সুইং বেসড হয় অর্থাৎ সুইং এর উপর ফোকাস থাকে বেশী। তো ছেলেটাকে যদিও ইন্টার্ভিউ বোর্ডে তেমন একটা পছন্দ হয়না কিন্তু বুঝতেই পারছেন একেবারে টপ ম্যানেজমেন্ট পার্সনের রেফারেন্স। তাই ছেলেটাকে নেওয়া হয় এবং প্রিন্টিং সেকশনে আইই হিসাবে একজন প্রিন্টিং আইই সিনিয়র এক্সিকিউটিভের আন্ডারে দেওয়া হয় কাজ শিখার জন্য।

কাজের শুরুতেই ঘটে বিপত্তি। কাজের পরিবেশ ছেলের অপছন্দ। তার মতে এসি করা রুমে একটা ডেস্ক থাকা উচিত ছিল তার জন্য। প্রিন্টিং ফ্লোরেই যেহেতু অফিস রুম তাই রুমটা একটু উত্তপ্ত থাকবে এটাই স্বাভাবিক আর আইই এর কাজতো মুলত অপারেশন কেন্দ্রিক, তাকে বেশীরভাগ সময় ফ্লোরেই থাকতে হয়। তাই আমাদের মাথায় প্রথমে এটা ধরল না যে, আইই হিসাবে জয়েন করে ফ্লোরের তাপমাত্রাকে যদি এডজাস্ট করতে না পারে তাহলে কিভাবে কাজ শিখবে?

এবার দ্বিতীয় ইস্যুতে আসা যাক। এই ছেলেকে রিপোর্টিং বেসড কিছু কাজ দেখানো হয়েছে এবং শিখানো হয়েছে। দুই তিনদিন তাকে রিপোর্ট করতে দেওয়া হয়েছে এবং প্রতিদিনই রিপোর্টে কিছুনা কিছু ভুল করেছে। তো তাকে যখন এটা নিয়ে আস্ক করা হয়েছে তখন তার বক্তব্য ছিল তাকে নাকি ঠিকমত শিখানো হয় নাই। অথচ যখন দেখানো হয়েছে তখন তার কোন অভিযোগই ছিলনা। আর এমন সব ভুল করেছে সেটা গাফিলতির কারনে হওয়া ভুল ছিল। না পারার ভুল এক রকম হয় আর বেখেয়ালে করা ভুল আলাদা সেটা সবাই বুঝে।

সবচেয়ে ভয়াবহ যে বিষয় সেটা হচ্ছে। যখন তাকে জিজ্ঞাস করা হোল, এরকম ভুল হোল কি করে? কেন এই ভুল? সে জবাব দিল, "আপনি এভাবে আমাকে জিজ্ঞাস করছেন কেন? আপনি এভাবে আমাকে চার্জ করতে পারেননা। "

যাইহোক এই ছিল ঘটনা। সে হয়তো মনে করেছে, সে উচ্চ রেফারেন্সে এসেছে তাই তাকে কিছু বলা যাবেনা বা কোন প্রেসার দেওয়া যাবেনা। কিংবা হয়তো ভেবে রেখেছিল যেহেতু আমার রেফারেন্স ভাল তাই আমার কাজ হবে কম বা আরামের চাকরি।

শিক্ষাটা হোল, আপনি যখন জুনিয়র তখন ভাববেন আপনি মাত্র ক্লাশ ওয়ানে ভর্তি হওয়া একজন ছাত্র। ক্লাশ ওয়ানে ভর্তি হওয়া স্টুডেন্ট কি করে জানেনতো? আশেপাশে শুধু ঘুরে ঘুরে দেখে, মনে রাখার চেষ্টা করে, তারচেয়ে বড়দের কাছ থেকে সব সময় শিখার চেষ্টা করে এবং নিজের চেয়ে সবাইকে জ্ঞানী মনে করে। তাই সে অন্য কেউ ভুল করছে কিনা এটা কখনও যাচাই করতে যায়না। সে জানে যে, সে কিছুই পারেনা। সুতরাং, চাকরীতে ফ্রেশ হিসাবে জয়েন করার পর শুধু শিখুন। ফ্লোরের সাথে লেপ্টে থাকুন। কর্মক্ষেত্র কোন আরামের জায়গা না। আর ফ্রেশারদের জন্যতো একেবারেই না।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×