somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষামন্ত্রী কি বিশ্বাস ঘাতক নাকি আশাঘাতক? প্রশ্ন শিক্ষকদের

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.শিক্ষামন্ত্রী কি বিশ্বাস ঘাতক নাকি আশাঘাতক? প্রশ্ন শিক্ষকদের

৫০০ টাকার বাড়ি ভাড়া ও ৩০০ টাকার চিকিৎসা ভাতা ঘৃণাভরে প্রত্যাখান করে সরকারের প্রহসন মূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরায় বে-সরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট

কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালন উপলক্ষে বেলা ১২টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে জড়ো হন শত শত শিক্ষক-কর্মচারী। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জজ কোর্ট চত্বরে গিয়ে মিলিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মোবাশ্বেরুল হক জ্যোতি, প্রধান শিক্ষক রেজাউল করিম, খান আশরাফ আলী, সামসুল আলম, নূর মোহাম্মাদ পাড়, আমিনুর রহমান, কামরুজ্জামান, নজিবুল ইসলাম, মনিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুকুন্দ ঘোষ, আরশাদ আলী, ইদুজ্জামান, শফিকুল ইসলাম, দিপংকর বিশ্বাস, মনোরঞ্জন মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার বার বার শিক্ষকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। সরকার ষোলহাত ছাতি কুড়ো দেখিয়ে ২২ জানুয়ারী ৫০০ টাকার বাড়ি ভাড়া ও ৩০০ টাকার চিকিৎসাভাতা ঘোষনা করে শিক্ষকদের চরম অপমান করেছেন। শিক্ষামন্ত্রীর কঠোর সমালোচনা করে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, উনার মুখে মধু, কিন্তু বিষে ভরা দাঁত। চারটি বছর উনি শিক্ষকদের আশা দিয়েছেন। চার বছরে উনি শিক্ষকদের জন্য অনেক বড় বড় বুলি আউড়িয়েছেন। সরকারের শেষ বছরে এসে উনি শিক্ষকদের আশার কফিনে পেরেক বিদ্ধ করেছেন। উনি বিশ্বাস ঘাতক নাকি আশা ঘাতক? শিক্ষকদের কী উনি ভিক্ষা দিয়েছেন? শিক্ষকরা ভিক্ষুক নয়। উনি কি শিক্ষকদের মাস্তানি ভাতা দিয়েছেন? ঢাকায় মাস্তানি ভাতা কি মাসে ৫০০ টাকা? সমাবেশে এভাবে সরকারের কাছে নানা প্রশ্ন করেন শিক্ষকরা। শিক্ষক-কর্মচারী নেতৃবৃন্দ সরকারের এই হটকারী সিন্ধান্তের পরিবর্তন করে অবিলম্বে শিক্ষকদের সম্মান জনক বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, শিক্ষা সরকারি করণসহ বর্তমান সরকার কর্তৃক প্রণীত জাতীয় শিক্ষানীতি সকল স্তরে বাস্তবায়ন ও শিক্ষকদের মর্যাদা প্রদানের দাবী জানান।

২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×