somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডি এন এ রিডার আসুক..... মন্ত্রীদের মনের কথা রিড করা যাবে আগাম.......

২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভবিষ্যতে ডিজিটাল তথ্য জমা রাখার বড় ধরনের সংরক্ষণাগার হতে পারে মানুষের শরীর। মানুষের ডিএনএতে তথ্য সংরক্ষণ করার প্রক্রিয়া উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ম্যাগ। ‘নেচার’ সাময়িকীর সাম্প্রতিক সংখ্যায় প্রকাশিত এক নিবন্ধে এ তথ্য জানা যায়। নিবন্ধে গবেষক নিক গোল্ডম্যান ও এডুইন বার্নি তাঁদের সফলতার কথা জানিয়েছেন।
গবেষকদের দাবি, তাত্ত্বিকভাবে এক কাপ ডিএনএর মধ্যে ১০ কোটি ঘণ্টার হাই ডেফিনেশন বা এইচডি প্রযুক্তির ভিডিও তথ্য সংরক্ষণ করে রাখা সম্ভব। এ জন্য তথ্যকে ডিএনএ কোড হিসেবে তৈরি করতে হয়।
ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ একটি নিউক্লিক অ্যাসিড। এ অ্যাসিড জীবদেহের গঠন ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জিনগত নির্দেশ ধারণ করে। সব জীবের ডিএনএ জেনোম থাকে। কোষে ডিএনএর প্রধান কাজ তথ্য সংরক্ষণ করা। গবেষকেরা জানিয়েছেন, ডিএনএ কোডে থাকা তথ্যের জন্যই আমরা মানুষ। তথ্য সংরক্ষণাগার হিসেবে ডিএনএতে অনেক জটিল জৈবিক তথ্য রাখা সম্ভব। তবে ডিজিটাল তথ্য রাখার বিষয়টি জটিল।
সম্প্রতি ইউরোপিয়ান বায়োইনফরমেটিকস ইনস্টিটিউটের গবেষকেরা ডিএনএতে ডিজিটাল তথ্য সংরক্ষণ ও তথ্য উদ্ধারের একটি উপায় খুঁজে পেয়েছেন। গবেষকেরা ডিএনএতে ডিজিটাল তথ্য সংরক্ষণ পদ্ধতি নিয়ে কাজ করছিলেন।
গোল্ডম্যান বলেন, ‘তথ্য সংরক্ষণের একটা দারুণ পদ্ধতি ডিএনএ। আমরা হাজার বছরের পুরোনো তথ্য উদ্ধার করতে পারি ডিএনএ থেকে। এটা ক্ষুদ্র, ঘন আর তথ্য সংরক্ষণে কোনো শক্তি খরচ করতে হয় না। তাই এ পদ্ধতিতে তথ্য সংরক্ষণও সহজ।’
গবেষকেরা জৈব বিশ্লেষক যন্ত্রপাতি নির্মাতা অ্যাজিলেন্ট টেকনোলজির গবেষকেদের সঙ্গে কাজ করছেন। ডিএনএতে সংরক্ষণ করা তথ্য ১০ হাজার বছরেরও বেশি সময় টিকে থাকবে বলে আশা করেন তাঁরা। এতে ভিডিও, এমপি থ্রি, টেক্সট, পিডিএফ—যেকোনো ফরম্যাটের তথ্য কোড আকারে সংরক্ষণ করা যায়। ডিএনএতে শেকসপিয়ারের সনেট, একটি বৈজ্ঞানিক গবেষণা প্রতিবেদন এবং মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ এ ড্রিম’ ভাষণের অংশবিশেষ সংরক্ষণ করে দেখিয়েছেন বিজ্ঞানীরা। ডিএনএতে সংরক্ষিত ওই তথ্যের ১০০ ভাগই পরে পুনরুদ্ধার করতে পেরেছেন তাঁরা। তাঁদের ভাষ্য, ডিএনএ পড়তে পারে এমন যন্ত্র ব্যবহার করে ডিএনএ কোড থেকে সে তথ্য উদ্ধার করাও সম্ভব।
গবেষকদের ভাষ্য, এখনই মানুষের শরীরে তথ্য রাখা বা হার্ডডিস্ক বা অন্যান্য মেমোরি কার্ড ছুড়ে ফেলার সময় আসেনি। এ নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চালাবেন তাঁরা। ব্যবহারিক পরীক্ষা শেষে ডিএনএ হার্ডওয়্যার বাজারে আনার পরিকল্পনাও সেরে রেখেছেন গবেষকেরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×