নাস্তিকদের ধার্মিকদের কাছে একটা অভিযোগ প্রায়ই শুনতে হয়, "কেন শুধু আমার ধর্মের নিন্দা করা হচ্ছে?
সাহস থাকলে সকল ধর্মের বিরুদ্ধে বল"।
হিন্দু, মুসলিম সকল ধর্মাবলম্বীদের এবিষয়ে একই সুর।
প্রিয় ধার্মিক বন্ধুরা, আপনারা কী জানেন যে ধর্ম বিষয়ে প্রগাঢ় জ্ঞান থাকলে তবেই নাস্তিক হওয়া যায়।
এটা খুবই সহজবোধ্য যে মানুষ যে পরিবেশে বড় হয়ে ওঠে তার চিন্তা ভাবনা, লেখালেখিতে তার প্রভাব দেখা যায়।
তাই হিন্দু পরিবারে বড় হয়ে ওঠা নাস্তিকরা বেদ, উপনিষদ, গীতার অন্ধবিশ্বাসের বিরুদ্ধে লেখে।
মুসলিম পরিবারে মানুষ হওয়া মুক্তমনারা কোরাণ, হাদিসের অমানবিক রূপ সবার সামনে তুলে ধরে।
আবার, বিদেশের এথিস্ট অর্গানাইজেশনের মেম্বাররা বাইবেলের সীমাহীন অন্ধবিশ্বাস কে আক্রমণ করে।
এরা সবাই অন্যদের করা পোস্ট শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দেয়।
অতএব, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সম্পূর্ণরূপেই আক্রমণ করা হল।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




