শুনলাম চারদিকে সন্ত্রাসবাদী পাওয়া যাচ্ছে।
দেশপ্রেমিকরা নাকি একটা কারখানা থুড়ি ইউনিভার্সিটিই খুঁজে পেয়েছে যেখানে দেশদ্রোহী তৈরি হয়।
আমিও নেমে পড়লাম মাঠে, যদি একটাকে ধরতে পারি আমিও দেশপ্রেমিক হতে পারব।
আর, পেয়েও গেলাম একটা।
ব্যাটা বলে কিনা, দেশ মাটিতে তৈরি নয় মানুষে তৈরি। তাই মানুষ প্রকাশমান হলে তবেই দেশ প্রকাশমান হয়। দেশের মানুষই অসুখী হলে দেশের পতন নিশ্চিত। তখন দেশমাতৃকা নিয়ে কাব্যকথায় দেশের লজ্জা ঢাকবেনা।
আবার কোথাও লিখেছে, অধিকার কেউ দেয়না, তা আদায় করে নিতে হয়। জনগণ নিজের অধিকার সম্পর্কে উদাসীন থাকলে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারও অত্যাচারী হয়ে ওঠে।
না, একে কিছুতেই ছাড়া যাবেনা।
পাকিস্তানের দালালটাকে আজ ধরতেই হবে।
দেশপ্রেমিকগণ সবাই আমার সাথে চলুন। এখনি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িটা ঘেরাও করতে হবে।
গোপনসূত্রে খবর পেয়েছি, ব্যাটা ওখানেই লুকিয়ে আছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

