চারিদিকে দেশপ্রেমের হাওয়া বইছে।
না, হাওয়া না বলে ঝড় বলাই ভাল।
সরকারের নির্লজ্জ তাবেদারি না করে কোনরকম বিরুদ্ধ মত প্রকাশ করলেই তাকে দেশদ্রোহীর তকমা এঁটে দেওয়া হচ্ছে।
উচ্ছিষ্টভোজী মিডিয়ার লাগাতার মিথ্যাপ্রচারের মাধ্যমে জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সরকারের বিরোধিতা মানেই দেশের বিরোধিতা।
জনমানসে সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে রাষ্ট্রের নীতি নির্ধারকরাই হচ্ছে রাষ্ট্রের প্রতীক।
কিছু বছর আগে অপর এক প্রধানমন্ত্রীও জনগণের স্বাধীনতা হরণকে বৈধতা দিতে প্রায় একই পথ অবলম্বন করেছিলেন।
প্রচারের বিশাল ফানুস উড়িয়ে বোঝাতে চেয়েছিলেন, "ইন্দিরা ইজ ইন্ডিয়া"।
কিন্তু, তার মিথ্যার সাম্রাজ্য বেশিদিন টেকেনি। জনগণ তাকে ক্ষমতার অলিন্দ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল।
বর্তমান প্রধানমন্ত্রী আর তার সাঙ্গপাঙ্গদের আচরণ থেকে এটাই বোঝা যাচ্ছে যে তারা ইতিহাস থেকে কিছুই শিক্ষালাভ করেননি।
আসুন মুক্তমনে বিচার করি।
ধরুন, আপনি বললেন রায় বাড়ি খুব সংস্কৃতিবান। এখানে বাড়িটা কিন্তু সংস্কৃতিবান নয়, তা হল বাড়ির লোকজন।
ঐ বাড়িটাই যদি বেশ্যালয় হয় প্রতিবেশীরা বলবে বেশ্যাবাড়ি।
এখানেও কথাগুলো বাড়িকে বলা হচ্ছেনা বাসিন্দাদের বলা হচ্ছে।
দেশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




