‘ফায়ার আই’ নামটির সাথে এতোক্ষণে আপনারা সবাই পরিচিত হয়ে গেছেন। বাংলাদেশ ব্যাংকের হ্যাক হওয়া টাকা উদ্ধারে এই কোম্পানিটিকে নিয়োগ দেওয়া হচ্ছে বলে খবর বেরিয়েছে। ২০০৪ সালে শুরু হওয়া কোম্পানীটি মাত্র ১০ বছরে অর্থ্যাৎ ২০১৪ সালে কোম্পানিটির প্রতিষ্ঠাতা আশার আজিজকে ‘বিলিওনারি’ হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে। বিশ্বখ্যাত ‘ফোর্বস’ ম্যাগাজিন তাদের বার্ষিক ‘বিলিওনারি’র তালিকায় ২০১৪ সালেই তাকে অন্তর্ভুক্ত করে।
তবে তার বিলিওনারি হওয়ার উপখ্যানটা আরও চমকপ্রদ। ‘ফায়ার আই’ শেয়ারবাজারে প্রাথমিক শেয়ার ছাড়ে ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে। প্রথমটিতে প্রতি শেয়ারের দর ১৫ ডলার করে নির্ধারণ করা হলেও শেষ মুহুর্তে ৩ ডলার বাড়িয়ে ১৭ ডলার করা হয়। বাজারে এসে প্রথমদিনে ২০ ডলার করে শেয়ারটি লেনদেন হয়।
তারপর থেকেই শেয়ারটি যেনো রকেট গতিতে উড়তে থাকে। মাত্র ৬ মাসের ব্যবধানে শেয়ারের দর ৩৭৭ শতাংশ ডলার বেড়ে প্রতিটি শেয়ারের দর ৯৬ ডলারে দাঁড়ায়। মজার ব্যাপার হচ্ছে, কোম্পানীর ৭.৮ শতাংশ স্টেকের মালিক আশার আজিজের একাই ছিলো ১০,৮৩৫,০০০ টি শেয়ার।
শেয়ার দর আকাশছোঁয়া উচ্চতায় উঠতেই কোম্পানীর পরিচালকরা তাদের শেয়ার বিক্রি করতে শুরু করেন। ফেয়ার আই’ এর প্রতিষ্ঠাতা ১০৪৩৯০৪টি শেয়ার বিক্রি করে দেন উঁচুমূল্যে। এখন অবশ্য ‘ফায়ার আই’ এর প্রতিটি শেয়ারের দর ১৮.২৭ ডলার মাত্র।
পুনশ্চ : ফায়ার আই কোম্পানীটি ভারতীয় বাঙ্গালোর এর কোম্পানী।
আমার শুধু একটি কথাই মনে আসে, এন্টি ভাইরাস বিক্রির জন্য ভাইরাল ওয়ার্ল্ডে আগে ভাইরাস ছড়াতে হয়, এটি কিন্তু সে রকমই একটি বিনোদন হিসেবে নিতে পারেন আপনারা। এই প্রসঙ্গে আরও একটা ঘটনা মনে পড়ে গেলো-ইংল্যান্ডের এক গাড়ি পার্কিং সিকিউরিটি কোম্পানী, তাদের একজন সিকিউরিটি প্রধানের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল। যার অভিজ্ঞতা হিসেবে চেয়েছিল, গাড়ি চুড়ির অভিজ্ঞতা।

সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




