মনসুর আজিজ এর দুটি প্রেমের ছড়া
১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনসুর আজিজ এর দুটি প্রেমের ছড়া
১.
আঁখি
বলেছিলে থাকবে আমার সাথে
সন্ধ্যা সকাল কিংবা নিঝুম রাতে
মনের কথা বলবে উজাড় করে
যা ছিলো সাজানো মনে স্মৃতি থরে থরে
মনটা ছিলো শুভ্রকাশের বন
মুঠোয় ছিলো না কুড়ানো ক্ষণ
কেনো দিলে শুন্যভিটায়
ঝাঁকি
আঁখি
পণ করেছো বাঁধবে বাসর ঘর
আমায় করে পর
কাঁপছে আকাশ কাঁপছে মাটি
মন কাঁপে থত্থর
দুচোখ শুধু
বাকি
অন্ধ হোমার ছিলো ভালো
জ্ঞানের ঘৱে দিতো আলো
আমার হৃদয় চিটায় ভরা
আঁখি
আর বলো না প্রেমের কথা
এই হাতে হাত
রাখি।
২.
সুমি
তোমার দুগাল চুমি
রাত কাটাবো পূর্ণিমা চাঁদ
দুজনে নির্ঘুমই
সুমি
নতুন চরে আমার সাথে
যাবে বলো তুমি
হোগলা পাতার নতুন চরে
কাশফুলেরা ঘাসফুলেরা
নতুন ঝাঁড়ের বাঁশফুলেরা
যদি বাসর সাজায়
নলের বাঁশি রাখাল ছেলে
একটু যদি বাজায়
শীতের রাতে ধানের নাড়ায়
একটু পেলে
উমই
সুমী
এক রাতে যে কাটবে হাজার রাত
আমার হাতে তোমার নরম হাত
নিঃশ্বাসে যায় আধোরাতের
ঘুমই
সুমি
আমার জীবন নাওয়ের বলো যাত্রী হবে তুমি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন