somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অচেনা যাত্রী

২৭ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরে দাঁড়ালাম পেছনে খানিকটা।
ছোট্ট একটা যাত্রী ছাউনি,
ঠাসা-ঠাসি করে দাড়িয়ে-বসে সব।
বৃষ্টির হিম শীতল পরশ ছুঁয়ে যাচ্ছে।
বৃষ্টির টুপটাপ শব্দ অদ্ভুত এক ছন্দ তুলেছে,
চোখ বন্ধ করে বৃষ্টির গন্ধ নিচ্ছিলাম।
হঠাৎ,
“মাফ করবেন, একটু সরে দাড়ান”।
আমার চোখ তখনো বন্ধ,
মনে হলো পরিচিত এক কণ্ঠস্বর।
ভুল শুনলাম নাতো?
“একটু সরে দাড়ান না”!
এবার খানিকটা বিব্রত।
একটু সরে দাড়িয়ে পেছনে তাকালাম,
শত জনমের পরিচিত এক অবয়ব।
ছোট্ট একটা দীর্ঘশ্বাস গিলে বললাম-
‘দুঃখিত, না চাইলেও অসময়ে খুব কাছে চলে এসেছি’।
আমার কণ্ঠস্বর চিনতেও তুমি ভুল করনি,
চোখ তুলে তাকালে।
চোখে চোখ পরতেই উঠে দাড়ালে,
বুঝলাম ঝড় বয়ে চলছে তোমার ভেতর,
কয়েক যুগ আগের সেই অপ্রত্যাশিত ঝড়।
তোমার ঠোঁট তখনো কাঁপছিল,
কিছুক্ষনের চেষ্টায় বের হলো দুটি শব্দ-
“কেমন আছো?”
যদিও জানি উত্তরটা তোমার জানা,
তবুও দায় সারা উত্তর দিলাম-
‘শেষ দিন যেমন রেখে গিয়েছিলে’।

তুমি চোখ সরিয়ে নিলে,
আমার দৃষ্টি অনেকক্ষন ভেজালাম বৃষ্টিতে।
কি জানি, চোখের কোনেও জল এসেছিলো কিনা!!

তুমি তখনো চুপ।
এমনই এক বৃষ্টি স্নাত দিনে
তুমি শুনিয়েছিলে মন ভাঙ্গা গান।
জোর করেই নিরবতা ভাংতে চাইলাম।
অনেক কথা জমা ছিলো,
আজ সব বলবো।
সবে বলতে শুরু করবো, তুমি বললে-
“আজ যেতে হবে, ও চলে এসেছে’।
হয়তো সৌজন্যবোধ থেকেই ধরতে গেলাম ব্যাগ।
বুঝতে পেরে আগেই দখলে নিলে, বললে-
“না থাক, ধন্যবাদ।
এতোটা পথ যখন একা বইতে পেরেছি,
বাকি জীবনটা তোমাকে ছাড়াই বইতে পারবো’।

থমকে গেলাম,
যদিও আমাদের কারোই
থমকে যাবার কথা ছিলো না।
থমকে তো আমরা যাইও নি!
তুমি চলছো তোমার মতো,
আর আমি আমাকে নিয়ে।।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×