ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের পাঘাচং গ্রামের প্রবাসি শাহজাহান মিয়ার বাড়ির প্রধান ফটক বন্ধ করে নতুন দেয়াল নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। নির্মিত নতুন দেয়ালে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি আঁকা হয়েছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে ওই পরিবারের লোকজন। পাশের বাড়ির প্রভাবশালী একটি পরিবার এ কান্ড ঘটিয়েছে। ওই বাড়ি অবমুক্ত করে দিতে এলাকায় একাধিক সালিশ বৈঠকে হলেও প্রভাবশালি ওই পরিবারের লোকজন তা মানছেন না। এ ঘটনায় শাহজাহান মিয়ার স্ত্রী বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মামলা দায়ের করেছেন। প্রবাসি শাহজাহান মিয়ার স্ত্রী মালেকা খাতুন জানান, ‘তার স্বামী শাহজাহান মিয়া সৌদি প্রবাসী। একমাত্র ছেলেও থাকেন সেখানে। বাড়িতে তিনি একা থাকেন। ২০১০ সালের ২ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার প্রধান গেইটে দেয়াল তুলে দেন পাশের বাড়ির মিনু মিয়া ও তার লোকজন। রাতারাতি ওই দেয়ালে বঙ্গবন্ধুর ছবি এঁকে দেওয়া হয়। এরপর থেকে তিনি বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন। উপায়ন্তু না দেখে বাড়ির পিছনের দিকে একটি সরু গেইট তৈরি করে সেখান দিয়ে যাতায়ত করছে তার পরিবারের লোকজন।
মালেকা খাতুন বলেন, ‘বাড়ির সামনের দিক দিয়ে বের হওয়ার রাস্তাটি নিজের জায়গাতেই করেছি। রাস্তার পাশের পুকুরেও আমাদের অংশ রয়েছে। অথচ মিনু মিয়া ও তার লোকজন এ পথ দিয়ে বের হতে বাঁধা দেয়। এরপর মিনু মিয়ার ছেলে শাহীন দেয়ালে বঙ্গবন্ধুর ছবি এঁকে দেন। বাধ্য হয়ে আমি মামলা করি। নিম্ন আদালতের একটি রায় আমার পক্ষেই হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মিনু মিয়া বলেন, ‘এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ হয়েছে। মূলত সেখানে ওই মহিলার জায়গা না থাকায় তাকে এ পথ দিয়ে আসতে নিষেধ করা হচ্ছে।’ বাড়ির প্রধান ফটক বন্ধ করার বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রশ্নের কোন উত্তর দেননি।
পাঘাচং গ্রামের সর্দার শফিকুল ইসলাম বলেন, ‘এ নিয়ে আমরা বহু সালিশ করেছি। কিন্তু মিনু মিয়ার লোকজন আমাদের রায় মানেন না। আমরা বলেছিলাম তারা যেন গেইটটি খুলে দেন।’
মাছিহাতা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আনু মিয়া বলেন, ‘আমরা কয়েকবারই সালিশ করে গেইট ভেঙ্গে দেওয়ার কথা বলেছি। আমরা তো রায় তামিল করতে পারি না।’
সুত্র: - Click This Link
বাড়ির প্রধান ফটক বন্ধ করে বঙ্গবন্ধুর ছবি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
কারিনা কায়সারের মৃত্যু, সোশাল মিডিয়া ও কিছু কথা

কারিনা কায়সারের মৃত্যু দুঃখজনক। কষ্ট পেয়েছি। তার দাদি দাবার জীবন্ত কিংবদন্তি রানি হামিদ সকলের পরিচিত। বহুবার টুর্নামেন্ট খেলতে দেখেছি। অমায়িক মানুষ। কারিনার বাবা কায়সার হামিদও স্বনামধন্য ফুটবলার। মোহামেডান ও... ...বাকিটুকু পড়ুন
হাতছানি
বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।
পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন
কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন
মগজহীন গোল্ডফিশ মেমোরি

বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধান যারা পড়েছেন তাদের জানার কথা “মগজহীন” শব্দ নতুন কোনো শব্দ না। “মগজহীন” শব্দটি বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধানে কখন কোন সালে নথিভুক্ত হয়েছে? -... ...বাকিটুকু পড়ুন
ভবিষ্যতের স্পষ্ট বার্তা

কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।