somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেউ আছে?

১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘশ্বাসের সাথে নিরন্তর বসবাস
দু চোখের জলে প্লাবিত হয় শিয়রে থাকা বালিশ,
আহত ফসলে ভরেছে মাঠ আটি আটি,
তবু ঘোর অমানিশায় কাঁধে আলতো করে হাতটা ছুঁয়ে দিয়ে অনুভবে বলবে পাশেই আছি;
এমন কেউ আছে?

বুকের ভিতর চিতার বারুদ জ্বলে
চোখে চল্লিশ বছরের অবিরাম বর্ষণ,
অপ্রাপ্তির আকাশে পরাজয়ের শত শত পোস্টার সাটানো আছে,
তবু দু:স্বপ্নের চাপ এড়িয়ে রংগীন ঝালরের পর্দা নামাবে;
এমন কেউ আছে?

পকেটে দুর্ভিক্ষের দাবদাহ
চারিদিকে কাঠামোগত হত্যা,
সর্বত্র ই শোকের সরণী,
তবু নৈরাশ্যের স্বর চুপসে দিয়ে রক্তে উল্লাসপ্রবণ আদিমতা এনে দেবে;
এমন কেউ আছে?

এটোকাটা দিয়ে কুকুর বেড়াল পোষার মত এই জীবন,
ফুটো ছাতা দিয়ে দারিদ্র ঢেলে পড়ে টুপটাপ করে,
মৃত্যু ও শোকের নামতা মুখস্ত করতে করতে গলাটা বসে গেছে,
তবু একটা একটা করে ইট ভেংগে সাম্রাজ্যের কঠিন দালান ভাংবে;
এমন কেউ আছে?

জীবনে ভয়াবহ কৌতুকের চকিত ছটা
অশান্তিগুলো ঢেউয়ের মত আছড়ে পড়ে,
সুখ ও শোকের দেয়ালে নেই কোন পার্থক্য,
তবু দু:খকে ঝেঁটিয়ে বেদনার সৌরতাপিত আকাশে মোমগলা ইকারুসকে এনে দেবে;
এমন কেউ আছে?

স্বেচ্ছায় স্বপ্নের শৃংখল পড়েছি
ভুল ভালোবাসা আংগুলে আংগুলে,
না বলা এক উদ্ভাস ই কাজ করে অনুভবে অনুভবে,
তবু জীর্ণ পথ নয় পাতা ছাওয়া কুমারী পথ বেয়ে
মুঠোভরে কাজুবাদামের প্রেম এনে দেবে;
এমন কেউ আছে?











সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×