
আমাদের একজন শিক্ষিকা ছিলো
আমাদের একজন মা ছিলো
শিক্ষার আলো বুকে নিয়ে
নিজেকে আগুনের জঠরে সঁপে দিয়ে অনেক নতুন আলোর জন্ম দিয়ে গেছে!
আমাদের একজন বন্ধু ছিলো
আমাদের একজন ভাই ছিলো
শরীরে পোড়া গন্ধ মেখে
বন্ধুর কোলে মাথা রেখে শেষ বিদায়ে একখানা নির্ভার হাসি দিয়ে বলে গেছে;
“আমি জানতাম তুমি আসবে”!
আমাদের অনেকগুলো
নাড়ী ছেঁড়া ধন ছিলো
আমাদের অনেকগুলো ফুটফুটে সন্তান ছিলো নিজেরা অগ্নিশ্রাবণে পুড়ে গিয়ে
চিরদিনের জন্য আমাদের চোখে কান্না রেখে গেছে!
আমাদের একটা মাইলস্টোন ছিলো
আমাদের একটা এয়ার ক্রাফট ছিলো
নিজেরা পরষ্পরের মুখোমুখি হয়ে,
নিজেরা একে অপরের মধ্যে ঢুকে গিয়ে
আমাদের বেঁচে থাকার থাকার অবলম্বনটাকেই বিধ্বস্ত করে দিয়ে দিয়ে গেছে
আমাদের বেঁচে থাকার ইচ্ছেটাকেই পুড়িয়ে দিয়ে গেছে
নিজেরা চলে গিয়ে আমাদেরকে পাথর করে দিয়ে গেছে…
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


