
সব গোছানো হলো শুধু নিজেকেই গোছানো হলো না
নিজেকে গোছানোর সময় কই
শেষ পর্যন্ত আমি তো মানুষের মন গোছাতেই ব্যস্ত থেকেছি।
সব দেখা হলো শুধু নিজেরটাই দেখা হলো না
নিজেরটা দেখার সময় কই
শেষ পর্যন্ত আমি তো মানুষের নীরব ট্র্যাজেডিগুলো দেখতে দেখতেই সময় পার করেছি।
সব বলা হলো শুধু নিজেরটাই বলা হলো না
নিজেরটা বলার সময় কই
শেষ পর্যন্ত আমি তো মানুষের মনের কথা বলতেই চেয়েছি।
সব বোঝা হলো শুধু নিজেরটাই বোঝা হলো না
নিজেরটা বোঝার সময় কই
শেষ পর্যন্ত আমি তো “সবার উপর মানুষ সত্য” এর চেয়ে বেশি বুঝতে চাই নি..
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



