
নিজের গায়ে আগুন ধরিয়ে হলেও তোমাকে ওমের উত্তাপে জাগিয়ে রাখতে চাই
কোন লুকোছাপা না করে খোলা বইয়ের মত নিজেকে তোমার সামনে মেলে ধরতে রাজি আছি
শুধু বলি আমায় বিমুখ করো না।
নিজ শরীরে কালিঝুলি মেখে হলেও তোমার শূণ্য ঘর আলোকিত করতে চাই
তোমার জন্য সম্বল হারিয়ে এই ছোট্ট পুটলিতে সমগ্র জীবন বহন করতে রাজি আছি
শুধু বলি আমায় বিমগ্ন করো না।
আত্মশ্লাগা পানি করে হলেও যেচে গিয়ে তোমার সাথে আলাপ জুড়তে চাই
তোমার জন্য পাট ভাংগা পাঞ্জাবি পড়ুয়া কবি না হয়ে রাইফেল হাতে বেড়িয়ে পড়া বিদ্রোহী হতে রাজি আছি
শুধু বলি আমায় বিচলিত করো না।
নিজের হাতে অনেক অপশন থাকা সত্ত্বেও প্রথমত আমি তোমার হাতটাই ধরতে চাই
পৃথিবী ধ্বংস হয়ে গেলেও শেষ পর্যন্তও আমি তোমার সংগেই হাঁটতে রাজি আছি
শুধু বলি আমায় বিক্ষত করো না…
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



