জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে 'জাতীয় স্বার্থে ব্লগার-অনলাইন অ্যাক্টিভিস্ট'-এর সদস্যরা।
ব্লগার-অনলাইন অ্যাক্টিভিস্টদের মানববন্ধন
সংহতি জানাতে আসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য সিরাজুল ইসলাম স্যার।
'জাতীয় স্বার্থে ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট' এর ব্যানারে বিকাল ৫টার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন লেখক কল্লোল মুস্তফা, ব্লগার এবং সাবেক ছাত্রনেতা বাকি বিল্লাহ, আরেক সাবেক ছাত্রনেতা ফিরোজ আহমেদ প্রমুখ।
সমাবেশ শেষে কয়েকশ মানুষের একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য সিরাজুল ইসলাম।
উল্লেখ্য ২০০৫ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা বাতিলের দাবি জানাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ধারায় বলা আছে, প্রতিষ্ঠার পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন অভ্যন্তরীণ উৎস থেকে করতে হবে। এতে শিক্ষার্থীদের সেমিস্টার ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার পর শিক্ষার্থীরা গত রোববার থেকে এ সিন্ধান্ত প্রত্যহারের জন্য আন্দোলন চালিয়ে আসছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে আমার করা ভিডিও -
আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন
মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন