অন্য চায়ের কাপ....
এ যেন অন্য এক বিকেল, অন্য চায়ের কাপ;
পশ্চিমে হেলে পড়া পরিচিত রোদটুকু
রাসভারী অচেনা, গায়ের রং মুছে চুপচাপ!
সন্ধ্যার নিয়ত বাতাস আজ বুকে করছে ধারণ,
বারান্দায় আসবেনা যেন কেউ করেছে বারণ!
চোখ বেয়ে একফোঁটা জল গড়ালো চায়ের কাপে,
আনমনে কি জানি কেন, কি ভুলের সন্তাপে!
তুমি কি এখনো বিশ্বাস কর আমার অপরাধ সব?
এত পথ ফেলে এসে সেকারণেই রয়েছো নীরব?
তুমি কি এখনো ভাবো আমায় প্রবাস অবকাশে?
তোমার চায়ের কাপে জল গড়ায় এভাবে অনায়াসে?
কি অবিদিত ভাবনা আমার অতীতের দীপ জ্বেলে,
বোধ হয় ভীষণ ক্লান্ত আমি চেনাজানা বিকেলে।
হতে পারে চায়ের কাপে জন্ম নেয়া ধোঁয়ার ফুল
এ চোখে এনেছে জল, ছিলনা আমার কোন ভুল।
তবে কেন কাপে গড়ালো সে জল, কেনইবা চোখে এলো?
ধোঁয়ার দুরূহ ফুলটাই কি একমাত্র কারন,
নাকি পথশেষে সে তোমায় আবার মনে পড়ে গেল?
এটি আমার এক ছোট ভাইয়ের লেখা । ও "Thelivinglegend" নামে লেখে.। আপনাদের ভাল লাগলে পরে আবার পোসট করবো
রাশিয়ান রুলেট.......
আরেকটিবার মৃত্যু নিয়ে বাজি ধরা,
ছয়খানা দান তার, একখানা ঘোড়া!
ঘাপটি মারে ঘোড়া নিজ ঘরে গিয়ে
বার চেয়ে থাকে তীক্ষ্ণ দুচোখ নিয়ে।
এইবার বুঝি পালা এলো তার তরে,
ছুটে যাবে দ্রুম, মৃত্যু অনিবারে!
হেরে যাবে কেউ জিত হবে কারো,
চৌকাঠে যমরাজ দাড়াবে আবারো।
শেষরাতে টেবিলে শেষবার দুজনে,
চোখ বুঁজে নিঃশ্বাস ঘড়ি কাঁটা গুনে!
অতীত বিরহ প্রেম আজ সব শূন্য,
মৃত্যুর হাতে তাই পাপ আর পুণ্য।
আমি যদি হারি আজ তুমি যাও জিতে
এপিটাফে কিছু কথা লিখো জনহীতে!
"এইখানে এক পাপী অপার শুয়ে রয়,
সব তার মিছে ছিল প্রেম মিছে নয়"!
আপনাদের ভালো লাগলে চলতে থাকবে.............।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


