somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডোপামিন

১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পৃথিবীতে সম্পর্ক গুলো কেমন তাই না? কেমন? এই যে দেখো না পরিণতি লাভ করার আগেই কেমন ধ্বসে যায়। সেই শিশু পাঠের কবিতার মত।

"সিন্ধু তীরে খেলে শিশু বালি নিয়ে খেলা,
রচি গৃহ, হাসি মুখে ফিরে সন্ধ্যাবেলা।
জননী অঙ্কোপরে। প্রাতে ফিরে আসি,
হেরে তারা গৃহখানি কোথা গেছে ভাসি।
আবার গড়িতে বসে- সেই তার খেলা,
ভাঙ্গা আর গড়া নিয়ে কাটে তার বেলা।
এ যে খেলা-এর আছে কোন মানে?
যে জন খেলায় খেলা-সেই শুধু জানে।"

খুব ছোট বেলায় এই কবিতাটা কতবার পড়েছি মনে নেই। তখন কিছুই বুঝতে পারি নি। এখন কেমন একটা তীরের ফলা মত বিঁধছে। ভালোবাসার দুনিয়ায় আমি বরাবরই আনাড়ি। কেউ একজন বলেছিলেন, "প্রেম বোকাদের সাহসী করে আর জ্ঞানীদের ভীরু করে।" কথাটাও বুঝেছি অনেক পরে। কেননা আদিকালে অনেক বড়ো বড়ো বীরদের অনেক জ্ঞানীদের নারীর দ্বারাই বশে আনা হত। ঐ যে ভীত করার বিষয়টা। নারীকে আমরা যতই দুর্বল ভাবি না কেন, এই নারীকে এড়িয়ে যাবার শক্তি কারও নেই। নারী চিরদিনই পুরুষের কাছে অনেক আকাঙ্ক্ষার। কেউ প্রকাশ করতে পারে আর কেউ পারে না। এই পার্থক্য। পৃথিবীতে যেসব দুর্বোধ্য শক্তি আছে তাদের মধ্যে ভালোবাসা অন্যতম। খুব ছোট একটা প্রশ্নও খুব বড়ো হয়ে দাঁড়ায়। যেন কোন মহাজাগতিক শক্তির সামনে দাঁড়িয়ে ছোরা নিয়ে নিজেকে আটকানোর ব্যর্থ চেষ্টা। জীবনে অনেক কিছুই মুখে বলা যায় না। কিন্তু সেগুলো ঠিকই ঘটে যায়। তাই না? আবার অনেক কিছুই আমাদের আয়ত্তে ভিতরে নেই। আমরা চাইলেই সবকিছু পরিবর্তন করতে পারি না। ছোটবেলায় খুব সকালে ঘুম থেকে উঠে যখন খালি পায়ে হাঁটতে বেরোতাম তখন দেখতাম ঘাসের উপর কত সুন্দর শিশিরের আস্তর পরেছে। খুব সাবধানে হাঁটতাম যেন ভেঙে না যায়। কিন্তু একটু বেলা হলেই কেমন মিলিয়ে যেত শিশির গুলো। খুব কান্না পেত। কিন্তু কোনদিন কাউকে বলিনি। কারণ জানি এসব বললে মানুষ হাসবে, ছেলেমানুষি ভাববে। ঐ যে বললাম না ভালোবাসা ভীত করে। আমিও ভীত হয়ে চুপ করে যাই। আবার ফিরে যাই কবিতার কাছে। ঐ সিন্ধুতটের শিশুর কাছে। মাত্রতো একটু একটু করে ঘর বাঁধার ইচ্ছে করছে। একটু সময় তো লাগবেই। আর এমন কত ভালোবাসা আছে কখনো মুখে বলাই হয়নি। অথচ কত চমৎকার একটা সম্পর্ক। অনেক সময় খুব ছোট একটা প্রশ্নও অনেক বড়ো হয়ে ওঠে। কেউই আসলে এক্সাক্ট কোন কারণ দেখাতে পারবে না যে কেউ তার পার্টনারকে কেন ভালোবাসে। হয়তো আনন্দ, হয়তো মায়া, হয়তো মোহ কিংবা হয়তো শুধুই ডোপামিন।

ঈশ্বর তোমাকে ধন্যবাদ ডোপামিন সৃষ্টি করেছিলে। অন্ততপক্ষে অনুভুতিটা তো পাচ্ছি। ভালোবাসা নাই বা হলো....
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:৫০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×