somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রমিত বাংলা বানান রীতি (২): ষত্ব বিধান!

২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল নিয়ম
ষত্ব বিধান বা মূর্ধন্য-ষ এর নিয়ম কেবলমাত্র তৎসম শব্দের (যে সকল শব্দ সংস্কৃত থেকে অবিকৃত অবস্থায় এসেছে) ক্ষেত্রে প্রযোজ্য।
অ-তৎসম তথা অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দের ক্ষেত্রে ষত্ব-বিধি প্রযোজ্য নয়।
বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্য-ষ ব্যবহার করা অনুচিত।
___________________________________________
২: তৎসম শব্দের ক্ষেত্রে ষ-এর নিয়ম

২.১ ঋ বা ঋ-কার এর পর ষ (ণত্ব বিধানের মতো)
ঋষি, কৃষক, কৃষ্ণ, তৃষা, তৃষ্ণা, বৃষোৎসব

ব্যতিক্রম কৃশ্ ধাতুর বানানে শ বর্ণটি ধাতুটি থেকে উদ্ভূত শব্দেও অপরিবর্তিত থাকবে: কৃশকায়, কৃশাঙ্গ, কৃশোদর

২.২ রেফ-এর পরে ষ (ণত্ব বিধানের মতো)
অকর্ষিত, অনুচিকির্ষা, অমর্ষণ (ক্ষমাহীনতা), অয়স্কর্ষণী (চৌম্বকীয়), অভিকর্ষ, আকর্ষণ, ঈর্ষা, উপচিকির্ষা, বর্ষণ, বর্ষীয়াণ, মুমূর্ষু, সপ্তর্ষি, সহর্ষ

ব্যতিক্রম অর্শ, আদর্শ, দর্শন, পরামর্শ, পার্শ্ব, স্পর্শ, পারদর্শী প্রভৃতি।

২.৩ যুক্তব্যঞ্জনে ট, ঠ এর পূর্ববর্তী শীষ ধ্বনি হিসেবে ষ (আংশিক ণত্ব বিধানের মতো)
ষ্ট (ষ+ট) অনিষ্ট, অন্বিষ্ট, আড়ষ্ট, আষ্টেপৃষ্ঠে, আবিষ্ট, হৃষ্টপুষ্ট
ষ্ঠ (ষ+ঠ) ওষ্ঠ, বয়োজ্যেষ্ঠ, গরিষ্ঠ, সুষ্ঠু
তৎসম শব্দের বানানে এই নিয়মটির কোনো ব্যতিক্রম নেই, তাই প্রচুর শব্দ এই নিয়মের ভেতর এসে যায়।

দ্রষ্টব্য বিদেশি শব্দে মূর্ধন্য-ষ হবে না, এমনকি st যুগ্মবর্ণের ক্ষেত্রেও। st=স্ট হবে: রোলারকোস্টার, পোস্ট।

২.৪ ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কিছু ধাতুর (শব্দের মূল অংশ) দন্ত-স স্থানে ষ
ই-কারান্ত উপসর্গ (অভি-, নি-, পরি-, প্রতি-, বি-); উ-কারান্ত উপসর্গ (অনু-, সু-) এদের পর কতিপয় ধাতুর (সন্‌জ, সদ্‌, সিচ্‌, সিধ্‌, সেন্‌, সেব্‌, স্থা, স্বপ্‌) দন্ত-স মূর্ধন্য-ষ তে পরিণত হবে।

ইঃ/উঃ + ক/খ/প/ফ = ইষ্/উষ্ + ক/খ/প/ফ
অভি-: সঙ্গ->অভিষঙ্গ; সিক্ত->অভিষিক্ত
নি-: সিক্ত->নিষিক্ত; সুপ্ত->নিষুপ্ত
পরি-: সদ->পরিষদ (সভাসদ'র সাথে তুলনা করুন); সেবা->পরিষেবা
প্রতি-: সিদ্ধ->প্রতিসিদ্ধ, প্রতিষেধক
বি-: সম->বিষম, সহ->দুর্বিষহ
অনু-: সঙ্গ->অনুষঙ্গ, অনুষঙ্গী
সু-: সুপ্তি->সুষুপ্তি, সম->সুষম

দ্রষ্টব্য অন্যান্য ধাতুর ক্ষেত্রে (যেমন সম->অবিসংবাদিত, প্রতিসংহার, অভিসন্ধি, অভিসন্তাপ) দন্ত-স পরিবর্তিত হবে না।

২.৫ সন্ধিতে বিসর্গ-স্থানে মূর্ধন্য-ষ (এটি অনেকটা ২.৪ এর মতো)
সন্ধিতে বিসর্গযুক্ত ই-কার (যেমন আবিঃ, বহিঃ, নিঃ) বা উ-কার (যেমন দুঃ, চতুঃ, প্রাদুঃ) এর পর ক/খ/প/ফ এর যেকোনটি থাকলে বিসর্গ-স্থানে ষ হয়:

সন্ধির ক্ষেত্রে ইঃ/উঃ + ক/খ/প/ফ = ইষ্/উষ্ + ক/খ/প/ফ
আবিষ্কার (আবিঃ+কার), বহিষ্কার (বহিঃ+কার), নিষ্কাম (নিঃ+কাম)
দুষ্কর (দুঃ+কর), চতুষ্পদ (চতুঃ+পদ), ভ্রাতুষ্পুত্র (ভ্রাতুঃ+পুত্র)

২.৬ -সাৎ প্রত্যয়ের দন্ত-স কখনো পরিবর্তিত হয়ে ষ হবে না;
স্পৃহ, স্পন্দ্, স্ফুর্, স্ফুট্ ধাতুর স'ও অপরিবর্তনীয়

ভূমিসাৎ, ধূলিসাৎ, আত্মসাৎ
নিস্পৃহ, নিস্পন্দ, বিস্ফোরণ, পরিস্ফুট

২.৭ খাঁটি বাংলা ও বিদেশি শব্দে মূর্ধন্য-ষ হয় না

২.৮ নিত্য মূর্ধন্য-ষ
আষাঢ়, ঈষৎ, উষ্ণ, ঊষা, ঔষধ, কোষ, তুষার কন্যা/আহাসান, পুরুষ, পুষ্প, প্রত্যূষ, পাষাণ, ভূষণ, ভীষণ, ভীষ্ম, মহিষ, বিশেষ্য, বিশেষণ, বৃষ, মুষিক, মেষ, শোষণ, ষোড়শ, ষণ্ড।

একটি বেশ কার্যকর সাধারণ নিয়ম:
সচরাচর বানানে স না ষ হবে, এই সমস্যাটিই বড়; শ-এর সমস্যা তত নয়। স/ষ নির্ধারণ করার জন্য বর্ণটির আগের স্বরধ্বনি লক্ষ্য করা যেতে পারে: স্বরধ্বনি অ/আ হলে স, এছাড়া ই/ঈ, উ/ঊ, প্রভৃতি হলে ষ, ২.৬ এর ব্যতিক্রমগুলি ছাড়া। যেমন
পুরস্কার--পরিষ্কার
কল্যাণীয়াসু--কল্যাণীয়েষু, শ্রদ্ধাষ্পদেষু
জিগীষা, জিজীবিষা, মুমূর্ষু, শুশ্রূষা
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৩৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×