somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমিরেটস এয়ারলাইন্স সম্পর্কে ১৫টি চমকপ্রদ তথ্য যা হয়তো আপনাকে চমকে দেবে

০২ রা অক্টোবর, ২০১৩ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এমিরেটস এয়ারলাইন্স, দুবাই ভিত্তিক একটি বিমান সংস্থা। এর যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে মাত্র দুটি পুরনো বোয়িং ৭২৭-২০০ বিমান ও ১০ মিলিয়ন ডলার মূলধন নিয়ে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এমিরেটস আজ বিশ্বের অন্যতম প্রধান বিমান সংস্থা।

আসুন এক ঝলকে দেখে নিই এই বিমান সংস্থাটি সম্পর্কে ১৫টি তথ্য যা হয়তো আপনাকে চমকে দিতে পারে-

১) এমিরেটস প্রতি সপ্তাহে শুধুমাত্র দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এর ৩ নম্বর টার্মিনাল থেকে ২৪০০ ফ্লাইট পরিচালনা করে। এই ফ্লাইটগুলো পরিচালিত হয় বিশ্বের ৬টি মহাদেশের ৬২টি দেশের ১০৩টি শহরে B-)

২) এমিরেটস পৃথিবীর সেই ৯টি এয়ারলাইন্স এর একটি যাদের বিমান বহরে কোনও ছোট আকৃতির বিমান নেই ;)

৩) এমিরেটস এর বহরে মোট ১৫১টি বিমান আছে যার মধ্যে ৭টি শুধুমাত্র কার্গো বিমান। এই বিমানগুলোর গড় বয়স ৬৯ মাস

৪) এমিরেটস এর বিমান বহরে সর্বোচ্চ সংখ্যক বোয়িং-৭৭৭ বিমান আছে। বর্তমানে এর বহরে আছে ৮৬টি বোয়িং-৭৭৭ এবং যোগ দেয়ার অপেক্ষায় আছে আরও ৫৫টি

৫) এমিরেটস এর বহরে পৃথিবীর সর্ববৃহৎ যাত্রীবাহী বিমান এয়ারবাস-এ৩৮০ আছে ১৩টি। আরও ৭৭টি এয়ারবাস-এ৩৮০ এর অর্ডার দেয়া আছে যেগুলো ধীরে ধীরে যোগ দেবে এই বহরে :P

৬) এমিরেটস এর মোট মুনাফার শতকরা ৩৬.৫ ভাগ আয় করে আমেরিকা ও ইউরোপ থেকে এবং এই মুনাফার শতকরা ৩৫.১ ভাগ ব্যয় করে বিমানের জ্বালানী কেনার পেছনে /:)

৭) এমিরেটস পৃথিবীর দশটি দীর্ঘতম বিরতিহীন বাণিজ্যিক যাত্রাপথের তিনটিতে ফ্লাইট পরিচালনা করে যেগুলো হলঃ দুবাই-লস অ্যাঞ্জেলস, দুবাই-সান ফ্রান্সিসকো, দুবাই-হিউস্টন। এর কোনও কোনটিতে আপনাকে হয়ত একটানা ১৪-১৭ ঘণ্টা উড়তে হবে আকাশপথে

৮) এমিরেটস যাত্রী পরিবহন, বিমান বহর এবং মুনাফার দিক দিয়ে মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ বিমানসংস্থা

৯) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এর ৩ নম্বর টার্মিনালটি শুধুমাত্র এমিরেটস এর ব্যবহারের জন্যে তৈরি করা হয়েছে, যার নির্মানে ব্যয় হয়েছে প্রায় ৪.৫ বিলিয়ন ডলার। এটি ফ্লোরস্পেস এর হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, যার আয়তন ১৫ লক্ষ বর্গ মিটার বা ৩৭০ একর :-/

১০) এমিরেটস এর বিমানগুলোতে ICE (Information, Communication, Entertainment) নামক বিনোদন সিস্টেম ব্যবহার করা হয় এবং এতে প্রায় ৬০০ থেকে ১০০০টি পর্যন্ত চ্যানেল দেখার ব্যবস্থা রয়েছে

১১) এমিরেটস এই বিশাল বহরের বিমানগুলো এখন পর্যন্ত মাত্র ৩বার দূর্ঘটনার শিকার হয়েছে যার কোনটিতেই কেউ আহত হয়নি

১২) এমিরেটস এর মোট কেবিন-ক্রু এর সংখ্যা ১০,৭৮৫ জন। এই বিশাল সংখ্যক ক্রুগণ পৃথিবীর ১২০টি দেশ এর নাগরিক

১৩) IATA এর অনুসারে এমিরেটস আন্তর্জাতিক যাত্রী পরিবহন এর সক্ষমতার বিচারে সর্ববৃহৎ বিমান সংস্থা

১৪) ২০১০ সালের বার্লিন এয়ার শো'তে এমিরেটস ৩২টি এয়ারবাস-এ৩৮০ এর অর্ডার দেয় যা মোট মুল্য ছিল ১১.৫ বিলিয়ন ডলার। এটি যাত্রীবাহী বিমান এর অর্ডার এর দিক দিয়ে এখন পর্যন্ত একটি রেকর্ড ও সর্ববৃহৎ :)

১৫) Wharton article এর তথ্যমতে, এমিরেটস এর বর্তমান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট Maurice Flanagan, “marketing” শব্দটাকে এত বেশী ঘৃণা করেন যে তিনি এমিরেটস-এ এর ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছেন ;)

তথ্যসুত্রঃ ইন্টারনেট
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×