শীত সরণি
০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উষুম লেপের আচ্ছাদনে
শুয়ে থাকো কিছুক্ষন ,
জাপ্টে ধরো সুরসুরি দাও
খুনসুটি করি দুজন।
ধোঁয়া ওঠা ভাপা পিঠা
খেজুর রসের মগ ,
কনকনে শীত জেঁকে বসেছে
গিলছি যে ঢক ঢক।
পোড়া বেগুন ভর্তা
সাথে আতপ চালের ভাত,
ধনে পাতার চাটনী দিয়ে
খেতে কতোই স্বাদ।
খেজুর গুড়ের চা গরম,
সদ্য ভাজা মুড়ি ,
খেয়ে দেয়ে মাঞ্জা মেরে ,
সন্ধ্যা বেলায় ঘুরি।
রাত্রি বেলা চিতই পিঠা,
হরেক রকম ভর্তা ,
দুধের মাঝেও ভিজিয়ে রাখি
খাবেন বাড়ির কর্তা।
ইষ্টিকুটুম বাড়ি এলো
গল্প হবে আজ ,
শীত নেমেছে, রাত হয়েছে,
বন্ধ সকল কাজ।

সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো...
...বাকিটুকু পড়ুন
তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন...
...বাকিটুকু পড়ুনপাতার পাখা
সাইফুল ইসলাম সাঈফ
নারকেল গাছের পাতা ছিঁড়ে
পাতার শলা আলাদা করে
দুই পাতা সমান করে কেটে
বানাতাম চার ডানার একটি পাখা
খেজুর গাছের কাঁটা ছিঁড়ে
সে কাঁটা পাখার মাঝখান বরাবর গেঁথে
দখিনা বাতাসের মুখামুখি ধরলেই
শুরু... ...বাকিটুকু পড়ুন

ঢাকার রাজপথে আজ এক নতুন কুশীলবের আবির্ভাব ঘটলো। নাম তার ‘বাংলাদেশ আজাদ পার্টি’। এই নামের কোনো রাজনৈতিক অস্তিত্বের কথা দেশের আমজনতা না জানলেও, হঠাৎ এক রাতে তারা ‘অবৈধ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২০ শে জুন, ২০২৬ দুপুর ১:২২

বগুড়া জিয়াউর রহমান মেডিকেল বর্তমানে ৫০০ শয্যা বিশিষ্ট। এতেই রুগিরা সেবা পায়না, অপরিচ্ছন্ন, লোকবল নেই, যন্ত্রাংশ নষ্ট, ওষূধ নেই, ১৫০০ শষ্যাবিশিষ্ট করে লাভ কি? সেবা নিশ্চিত হবে না...
এখন ডাক্তাররা...
...বাকিটুকু পড়ুন