প্রবল আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি
০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দালান কোঠার কষ্ট অনেক,
মাটির ঘরই ভালো,
অল্প কথায় অনেক কিছু
সবই এলোমেলো।
আঁকাবাঁকা মেঠোপথে
স্বাধীন ভালোবাসা,
ভোরের আলোর উজ্জ্বলতায়
রঙিন কত আশা।
মাটির গন্ধে মনে জাগে
কত শিহরণ,
শহুরে এই ব্যস্ততার
হবে কি মরণ?
কৃত্রিম কত রঙ্গ করে
সাজানো শহর,
সারি সারি যানের মেলা,
বিনিদ্র প্রহর।
ঘুমের মাঝেও মাথায় ঘোরে
ব্যস্ততার স্মৃতি,
স্বপ্নগুলোও মরে গেছে,
চেয়ে চেয়ে দেখি.
ইচ্ছে করে আবার ফিরি,
মাটির ঠিকানায়,
আপন মানুষ, মায়ের আঁচল
ডাকছে যে আমায়।
শহুরে শিকল আঁকড়ে আছে
ব্যস্ত জীবনচক্রে,
অদৃশ্য সেই শিকল আমার
সারা সময় জুড়ে।
ফিরবো আবার মাটির কাছে,
দালান কোঠা ছেড়ে,
দেখবো আবার জীবনটাকে,
সহজ সরল করে।

সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসেএকসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনরোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর...
...বাকিটুকু পড়ুন