somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মায়াস্পর্শ
মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

রাস্তা থেকে নেওয়া -১

১৭ ই এপ্রিল, ২০২৪ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোকাল বাসে অফিস যাতায়াত করি প্রতিদিন। আমি হেডফোন ব্যবহার করি না খুব একটা। আশেপাশের মানুষের কথা শুনি, ভালো লাগে আমার। নতুন কিছু জানতে পারি। পরিপার্শের মানুষের কিছু উদ্ভট উদ্ভট কথাও শুনতে পারি মাঝে মধ্যে। তেমন কয়েকটা কথা আজ শেয়ার করছি সবার সাথে।
১। জ্যাম নেই তবে ব্যস্ত রাস্তায় প্রকান্ড ১০ চাকার একটা ট্রাক ঘুরাতে যেয়ে বেঁধেছে লঙ্কা কান্ড। সব যানবাহন আটকে গেছে। আমাদের বাসের হেল্পার ট্রাকের ড্রাইভারের সাথে কথা কাটাকাটি লেগে গেলো। এক পর্যায়ে বাসের হেলপার ট্রাকের ড্রাইভার কে উদ্দেশ্য করে বললো ,'' এই শালা, আমি কী তোর মতো ফকিন্নির বাচ্চা? ট্রাক চালায় আমি ? আমি বাসের হেলপারি করি। সম্মান দিয়ে কথা কহ "।

২। পাশের সিট খালি , আমি জানালার ধারে বসা। এক মুরুব্বি বয়স প্রায় ৫০ হবে এসে এমন ভাবে বসলেন যে আমার ঘাঁড়ের সাথে উনার অনেক পুরোনো কিছু বোঝাপড়া ছিল সেটা মিটিয়ে দিলেন। ভদ্রতার খাতিরে কিছু না বলে একটু নড়েচড়ে চেপে বসলাম। একটু পরে উনার একটা ফোন কল এলো। কল রিসিভ করলেন। প্রথমে ভালোমতো বেশ স্বাভাবিক কথাই বলছিলেন , একটু পর বলতে লাগলেন ,
" আমি ভার্জিন, আমি ভার্জিন, আমি আব্বার সাথে কথা বলছি , তুমি চিন্তা করো না। '' আমি হাসি আটকাইতে পারিনি , পেছনের এক ভাই ও দেখি হো হো করে হেসে উঠলো। আরো অবাক করা কান্ড হচ্ছে, লোকটা নিজেও ফোন কেটে দেওয়ার পর আমার দিকে তাকিয়ে হাসছে।

৩। বাসে প্রচন্ড ভিড়, কোনোরকম বাদুড়ের মতো ঝুলে নিজের এক পায়ের ওপর আরেক পা উঠিয়ে দিয়ে দাঁড়িয়ে যাচ্ছি। আমার পাশে এক ভদ্রলোক বয়স ৪০ এর মতো হবে বা তারচেয়ে একটু বেশি। উনার সামনে এক ভদ্র মহিলা বসেছেন আর উনি মহিলার বরাবর দাঁড়িয়ে আছেন। উনি বার বার মহিলার সাথে আই কন্টাক্ট করার চেষ্টা করছেন , মহিলাও একটু একটু সম্মতি দিচ্ছেন মনে হলো , দুজনই মুচকি মুচকি হাসছেন। একসময় ভদ্রলোকটি অতি ভিড়ের ভেতর অনেক কষ্ট করে মানিব্যাগ থেকে নিজের মোবাইল নাম্বার সম্বলিত একটা কার্ড নিয়ে মহিলার দিকে এগিয়ে দিলেন হাসতে হাসতে। ভদ্র মহিলা বলে উঠলেন " খা,,,,,র পোলা কার্ড তোর মায়েরে নিয়ে যেয়ে দে ''। লোকটি মাথা নিচু করে নিয়ে বললো , '' ধুরু বা,,,,, , কী ভাবলাম আর কী হইলো "।

মন্তব্যে আপনাদের কথাও শেয়ার করতে পারেন।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:০৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×