আমাদের এলাকায় কিছুদিন পর নির্বাচন। আমাদের এক দূর সম্পর্কের চাচা এলাকার মেম্বার পদে দাঁড়িয়েছেন। তো সেদিন আমাদের বাসায় এসেছেন। বাসার মুরুব্বিদের কাছ থেকে দোয়া নিলেন এবং নির্বাচনের সময় তাকে একটু স্মরণ রাখতে বললেন। আব্বু-আম্মু সবাই তার"হ্যা" তে "হ্যা" মিলালেন। আমি রুমে ছিলাম তো রুম থেকে বের হলাম তার নাটক দেখার জন্য। আমাকে দেখেই চাচা পারে তো নিজের প্রাণ টাই দিয়ে দেয়ার ভাব করে বলে...
-: ভাতিজা আমার কেমন আছো? চাচা কে তো একদম ভুলেই গিয়েছো।
-: নাহ চাচা ভুলি নাই।
-: যাক ভালো। তো ভাতিজা আমি তো এবার নির্বাচনে দাঁড়িয়েছি। একটু সাহায্য সহযোগীতা কোরো চাচা কে!
-: আচ্ছা চাচা নির্বাচনে দাঁড়িয়েছেন কেন?
-: মেম্বার পদে জয়ী হওয়ার জন্য।
-: জয়ী হয়ে কি করবেন?
-: জনগণ এর সেবা কোরবো! এটাই তো আমাদের কাজ রে বাবা![আমি আর কিছু বললাম না]
.
আমাদের দেশের বর্তমানে একটা নিয়ম হয়ে গিয়েছে "জনসেবা করে হোক কিংবা না করেই হোক না কেন জনসেবক পদবী পেতে হলে অবশ্যই তাকে প্রথমত রাজনীতিবিদ হতেই হবে"। আচ্ছা রাজনীতি না করে,চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী ইত্যাদি না হয়ে কি জনসেবা করা যায় না? হ্যা, যায়। বরং রাজনীতিবিদ দের থেকে ভালো করা যায়।
.
ধরুন আপনাদের উপজেলা চেয়ারম্যান আপনাদের এলাকায় একটা ব্রিজ তৈরি করে দিলো। এটাঅবশ্যই আপনাদের জন্য উপকারী বটে। এই ব্রিজ টা তৈরি করে দেয়ার জন্য সবাই চেয়ারম্যান কে সামনাসামনি ধন্যবাদ জানাবে। কিন্তু তার পিছেন কেউ না কেউ একবার হলেও বলবে যে"সালা চোর! না জানি কেমন ইট,সিমেন্ট দিয়ে ব্রিজ বানায়া দিছে আর বাকি সব টাকা হজম করছে। ঠাডা পড়ুক ওর উপড়ে"। এই কথা টা বলবেই কারণ আমাদের দেশের রাজনীতিবিদ দের সম্পর্কে এটা আমাদের ধারণা হয়ে গিয়েছে যা পাল্টানো আদৌ সম্ভব কিনা আমি জানিনা।
.
অপরদিকে এলাকার একজন সাধারণ ব্যক্তি যদি এলাকার অতি সামান্য একটা উন্নয়নের কাজ করে তবে সবাই বলবে "মানুষ টা অসম্ভব দয়াশীল। নিজের সামান্য সম্পদ থাকা সত্বেও মানুষের জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ তার মঙ্গল করুক"। একজন সাধারণ মানুষ দ্বারা যখন এমন অসাধারণ কাজ হয় তখন মানুষ তাকে স্যালুটনা দিয়ে পারেনা। এর জলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমাদের ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, মাদার তেরেসা, বেগম রোকেয়া, রাজা মনমোহন সিং ইত্যাদি যারা কিনা মানুষের মনে সারাজীবন শ্রদ্ধা ও ভালোবাসার এক জলন্ত প্রদীপ হয়ে জ্বলে থাকবে তাদের কর্মের জন্য। তারা সবাই কিন্তু অনেক বিত্তবান কিংবা রাজনীতিবিদ ছিলেন না। তাদের মধ্যে শুধু মানুষের সেবা করার দৃঢ় চেষ্টা ছিলো।
.
সত্যিকার অর্থে মানুষের সেবা করতে বিত্তবান কিংবা রাজনীতিবিদ হতে হয়না। শুধুমাত্র মানুষ এর সেবা করার মতো মানসিকতা আর মনের মধ্যে জাগ্রত দৃঢ় পণ ই যথেষ্ট।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




