somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

space brothers - স্বপ্নের পথে জীবনের অলি গলিতে...

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
“An earnest failure has meaning.”



প্রথমেই একটা কুইজ দিয়ে শুরু করা যাক। খুব সহজ কুইজ; ভয় পাবার কিছুই নেই। ধরুন; আপনাকে জিজ্ঞেস করা হল – খুব বেশি না ভেবে এই মুহূর্তে খুব জনপ্রিয় কয়েকটা এনিমের নাম বলুন; ওয়ান পিস, নারুতো, শিঙ্গেকি নো কিওজিন, ফেয়ারি টেইল বা হান্টার এক্স হান্টার – এইরকম কয়েকটা নামই নিশ্চয়ই মাথায় আসবে? এবার একটু চিন্তা করে দেখুনতো; এই এনিমগুলোর জনপ্রিয়তার কারণ কি কি? সুপার পাওয়ার; হ্যান্ডসাম হিরো কিংবা সুন্দরী নারী – ঘুরে ফিরে কম বেশি এগুলোই নয় কি? কিন্তু একটা এনিম জনপ্রিয় হতে; ফার্স্ট ক্লাস হতে কি এগুলো খুব জরুরি? নাহ; এগুলো হয়ত “মেইন্সট্রিম” তকমা গায়ে লাগানোর জন্য জরুরি; কিন্তু এনিম সুন্দর হতে এগুলোর কোনটাই দরকারি না। সেই জন্যই হয়ত কাইজি কিংবা স্পেস ব্রাদারের মত নাম না জানা কিন্তু অত্যন্ত চমৎকার কিছু সিরিজ আমাদের অগোচরেই থেকে যায় !!!!


সার সংক্ষেপ - আমরা অযথা ঘুরাঘুরি না করে মুল কথায় ফিরে আসি। আমাদের আজকের প্রতিযোগী থুক্কু আলোচিত এনিম “space brothers” – জাপানিজে যেইটাকে আদর করে ডাকে “uchuu kyoudai” :D :D কাহিনীর সারসংক্ষেপে জানা যায়; মুল চরিত্র ৩২ বছর বয়স্ক নানবা মুত্তা যিনি শরতের এক সুন্দর সকালে নিজ অফিসে নিমগ্নচিত্তে কাজ করছিলেন। হটাত করেই বসের রুমে ডাক পরে উনার। কথায় কথায় বস মুত্তা সাহেবের মহাকাশচারী ছোটভাই হিবিতোকে নিয়ে বেফাঁস কথা বলে বসেন। আর যায় কোথা !! জিদান সাহেবের অনুকরণে বসকে মাথা দিয়ে ঠু মেরে বসেন মুত্তা সাহেব। ফলশ্রুতিতে ৩২ বছর বয়সে এসে শুধু চাকরিই হারালেন না; বসের কল্যাণে সকল অটোমোবাইল প্রতিষ্ঠানে ব্ল্যাকলিস্টেডও হয়ে পড়লেন। এ সময় ছোট ভাই এর উপদেশে মুত্তা সাহেবের মা উনার সিভি ড্রপ করে দিলেন জাপানিজ মহাকাশচারী নির্বাচন পরীক্ষায়; আশ্চর্যজনকভাবে প্রাথমিক বাছাই পর্বও উৎরে গেলেন আমাদের মুত্তা সাহেব। তারপর কি হল? একদম ছোটবেলায় আকাশ আর চাঁদ তারা নিয়ে মাতোয়ারা দুই ভাই এর মাঝে মহাকাশচারি হবার যেই সঙ্কল্প ছিল – তা কি পূরণ হবে? দুই ভাই কি পারবে এক সাথে মহাকাশে ঘুরে বেড়াতে; এক সাথে চাঁদের বুকে পা রাখতে?





কেন দেখবেন - একজন সহজ সরল সিম্পল মাইন্ডেড মেল প্রোটাগনিস্ট; যে কিনা বেশ ভাল কিছু বন্ধু এবং হেল্পফুল একটা ফ্যামিলির সহায়তা নিয়ে কিছু বড় চ্যালেঞ্জ পার হয়ে আজন্ম লালিত স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায় – সম্ভবত অন্যতম ক্লিশে স্টোরিলাইনের ক্যাটাগরিতে ফেলে দেওয়া যায়। এখন তাহলে প্রশ্ন আসতে পারে; আমার এই এনিমটা নিয়া তাইলে এতো লাফালাফির কারণ কি? যারা আমাকে এনিমখোর গ্রুপ থেকে চেনেন; তারা হয়ত ইতিমধ্যেই অবগত যে গ্রুপে আমি এই সিরিজ নিয়ে একাধিক পোস্ট এবং কমেন্টে আলাপ করেছি। এই এনিমটার সবচেয়ে স্ট্রং পয়েন্ট আমার কাছে রিফ্রেশিং স্টোরি টেলিং স্টাইল। প্রায় প্রত্যেক পর্বের ৩৫-৪০% ই ফ্ল্যাশব্যাক (আরে উলটা ঘুইরা দৌড় দিয়েন না; বুঝসি তো ফ্ল্যাশব্যাক শিপ্পুডেন দেখা অতাকু সিদুরে ফ্ল্যাশব্যাক শব্দ শুনলেই ভয় পায় !!! ) – এইখানে দুই ভাই এর স্বপ্ন; তাদের স্পেস সেন্টারে সময় পেলেই ট্যুর; পরিচিত একজনের টেলিস্কোপে প্রতি রাতে আকাশ আর চাঁদ তারা দেখে মুগ্ধ হওয়া; পাহাড়ের উপর উঠে ক্যামেরা নিয়ে দুই ভাই এর দীর্ঘ প্রতিক্ষা; বড় ভাই এর মাঝপথে হাল ছেড়ে দিয়ে নিজেকে বুঝ দিয়ে অন্য পেশায় মন বসানো; ছোট ভাই এর হার না মানা সঙ্কল্পে লক্ষ্য পূরণের সাফল্যগাঁথা – উচ্ছল এবং প্রাঞ্জল একটা গল্পগাঁথা। অতামুটি একটা ফিক্সড এবং ভাল পেইসে গল্প এগিয়েছে; সেই সাথে চমৎকার সাউন্ডট্র্যাক; কেরেক্টার ডেভেলপমেন্ট; চমৎকার আর্ট স্টাইল – সব মিলিয়ে একটা বেশ উপভোগ্য এনিম।





কেন দেখবেন না - আপনি যদি কোন এক ছুটির দিনে আরাম করে বিছানায় হেলান দিয়ে বাইরে বৃষ্টি উপভোগ করতে করতে কফি কাপে চুমুক দিতে দিতে বাস্তবের খুব কাছাকাছি নিয়ে যাওয়া সহজ কিন্তু সুন্দর একটা গল্প দেখার এবং শোনার খুব বেশি একটা ভক্ত না হন; তবে এই সিরিজ টি খুব সম্ভবত আপনার জন্য নয় !!!

শুরু করেছিলাম মুত্তার একটা কোট দিয়ে; শেষটাও তার একটা কোট দিয়েই করা যাক –
“When you build something, you must be ready to spend time and money on failure. The best materials won't always yield the best results. However, if you build something by improving on failure, you'll end up with good results.”



সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×