somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Manga রিভিউ – Liar game

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



Doubt them, question them, suspect them, and take a good long look into their hearts. Humans are the kind of beings that can’t put their pain into words, after all.
Shinichi Akiyama

পুরো মাঙ্গাটার রিভিউ বোধহয় এক লাইনেই বলে দেওয়া যায় এইভাবে – “একজন অসম্ভব রকমের সৎ মেয়ে কোনভাবে একটা খেলায় জড়িয়ে যায় যেখানে জিততে হলে মিথ্যে কথা বলতে হবে; আর হার মানেই ভয়ঙ্কর পরিনাম। এবং right from the word “go” সে নিজে মিথ্যের কবলে পড়ে সব খুইয়ে বসে এবং সাহায্য চায় একজন ধান্দাবাজের।”

সহজ সরল এবং অপ্রতিম একটা কাহিনী। বিশেষত্ব? এই খেলার মাধ্যমে এই সিরিজ অন্বেষণ করে বেড়িয়েছে মানব মনের অন্ধকার অংশ - মিথ্যা, শঠতা, লোভ ও স্বার্থপরতা এবং সেগুলোকে ছাপিয়ে মানুষের প্রতি মানুষের ভালবাসা বিশ্বাসের শক্তিকে।

মাঙ্গার প্রতি আমার শুরু থেকেই কেমন যেন একটা বিতৃষ্ণা ছিল; কেন জানি। এতো দিনেও তাই কোন সিরিজ পড়া হয়ে ওঠে নি। এই সিরিজের গল্প kaijiর সাথে অনেকটাই সমান্তর – তথ্যটা জানার পর কৌতুহলবশত পড়া শুরু করলাম; এবং দুই দিন পর আমি লিটারেলি জোরে জোরে লাইন বাই লাইন পড়ে গেসি; এইরকমই থ্রিলিং একটা সিরিজ !!!

কাঞ্জাকি নাও- একজন অসম্ভব সৎ মেয়ে। এতটাই সৎ যে তা মাঝে মাঝেই তার কাজকর্ম বোকামি বলে প্রতীয়মান হয়। স্বভাবতই সে লায়ার গেমের জন্য সবচেয়ে অযোগ্য প্রতিযোগী হবার কথা – যে খেলার মুল লক্ষ্যই হল মিথ্যা আর ধোকাবাজির মাধ্যমে প্রতিপক্ষের কাছ থেকে অর্থ দখল করা; আর হারলেই যেখানে অপেক্ষা করছে বিশাল অঙ্কের ঋণ আর ভয়ঙ্কর ভবিষ্যৎ। কিন্তু একদিন নাও অবাক বিস্ময়ে তার দোরগোড়ায় ১০০ মিলিওন ইয়েন আর খেলায় অংশগ্রহণের আমন্ত্রণপত্র পায়। নানা ঘটনার চক্করে খেলায় অংশ নিয়ে প্রথমেই পুরো অর্থ খুইয়ে বসে সে। উপায়ান্তর না দেখে দ্বারস্থ হয় জিনিয়াস জুয়াড়ি Shinichi Akiyama’র। তার সহায়তাতেই এই খেলার আসল উদ্দেশ্য এবং এর পিছনের লোকদের পরিচয় উন্মোচনের মিশনে নামে দুজনে।

মাঙ্গার আর্ট খুব আহামরি না; বিশেষ করে প্রথম দুই এক ভল্যুম। পরে খানিকটা উন্নতি হলেও আহামরি কিছু হয় নি; তবে চালিয়ে নেওয়া যায় খুব সহজেই।

গল্পের চরিত্রগুলো অত্যন্ত চমৎকারভাবে গড়ে তোলা; এবং মাঙ্গার মুল এবং প্রধান আকর্ষণ। শুরুতেই নাও কে উপস্থাপন করা হয় বোকাসোকা, সহজ সরল, সবসময় অন্যের মুখাপেক্ষী, অল্পতেই কান্নাকাটি করা একজন হিসেবে। কিন্তু যতই গল্প এগুতে থাকে নাও ততই আকিয়ামার সাহায্যে শক্তিশালী হয়ে উঠতে থাকে, এবং তার সরলতা আর সর্বসত্ত্বা দিয়ে সে সবাইকে সাহায্য করার মাধ্যমে সবার প্রিয় হয়ে উঠতে থাকে।

আসা যাক আকিয়ামার চরিত্র বিশ্লেষণে (সতর্কবানীঃ অতিরিক্ত উত্তেজিত ফ্যান গার্লদের মতন প্যানপ্যানানি সামনে :D )। জিনিয়াস বল্লেও বোধ হয় কম বলা হয়ে যাবে আকিয়ামাকে। মোটামুটি ডেথ নোটের এলের মতন ঠান্ডা মাথায় সব পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া; সব সময় ন্যায় আর সত্যের সাথে থাকা আকিয়ামা এক কথায় দুর্দান্ত। তার এই কাজকর্ম এবং ক্ষমতার বিশ্লেষণে আর গেলাম না; সেটা পড়ার সময় নিজেই পড়ে নেবেন খন।





পাবলিক রিএকশনঃ (ফারসিম আহমেদ)
কানজাকি নাও প্রচন্ড রকম সৎ একটা মেয়ে। এতই সৎ যে তাকে বর্তমান সমাজের মূল্যবোধের যে অবস্থা তাতে প্রশংসা না করে বোকাই বলা যায়। তো এমন সৎ ভালোমানুষ এক মেয়েকে যদি লায়ার গেইম নামের এমন একটা খেলায় অংশ নিতে হয়, যে খেলার মূল কথায় হচ্ছে অন্য প্রতিযোগীদের ধোঁকা দেয়া, তাহলে কেমন হবে? যা হবার, তাই হলো। নাও প্রথম রাউন্ডেই তার প্রাথমিক পুঁজি একশ মিলিয়ন ইয়েন হারালো। পেনাল্টি হিসেবে দুইশ মিলিয়ন ইয়েনের খাঁড়া যখন ঝুলছে তার উপর, সেই অবস্থায় অসহায় নাও খোঁজ পেল এক জিনিয়াস প্রতারকের, নাম তার আকিয়ামা শিনিচি। এই দুই সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ যখন জুটি বাঁধলো, তার পরিনতি কি হবে? তারা কি পারবে লোভ আর প্রতারণা যার পরতে পরতে মেশানো, সেই লায়ার গেমের ভয়াবহ জগতকে জয় করতে?

কেন পড়বেনঃঅসাধারণ সাইকোলজিক্যাল থ্রিলার, যারা ওয়ান আউটস বা আকাগি এর মত ওয়ান ম্যান শো গুলো উপভোগ করেছেন, তাদের জন্য মাস্ট রিড।

কেন পড়বেন নাঃ তেমন কোনো কারণ নেই।

আমার রিএকশনঃ ভবিষ্যতে গলাবাজি করে বলতে পারব এইরকম একটা বস মাঙ্গা দিয়া আমার মাঙ্গা পড়ার শুরু হয়েছিল !!!

শুরু করেছিলাম আকিয়ামার চমৎকার একটা উক্তি দিয়ে; শেষটাও তাই –
“Trust.” That act without a doubt a very noble one.. but you know, what many people do, that they call “trust,” is actually giving up on trying to understand others. And that has nothing to do with “trust,” but is rather.. apathy. There are countless people out there who fail to realize that apathy is a far more devastating act than doubting others.
Shinichi Akiyama


৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×