
আজকের প্রেমে পড়া সুন্দর মুখগুলোর
একদিন ভেঙ্গে পড়ে সোনালী সুখ
বুঝি সেই বদেনায় লাল হয় কৃষ্ণচূড়ার বুক
মৃত্যু একদিন সবার দুয়ারে কড়া নাড়ে
জবানের তরবারি করে সব ক্ষত বিক্ষত
দিলের তামান্না মিঠে না বাড়ে অবিরত।
আজকের সুখে ছাওয়া সুন্দর মুখগুলো
একদিন চুপে বেদনায় নীল হয় নীরবে
চির সুখি হয়েছে কে কোথায় কবে ?
দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হয়
অমোঘ মৃত্যু কারো চিছু ছাড়ে নারে
বাঁচিবার সাধ যেন আরো ঢেড় বাড়ে।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



