এখনই সময় সৃষ্টি ও স্রষ্টাকে ভালোবাসার
এ জীবন মরনের অধিক তো নই
ভালোবাসাবাসি চরদিনই রবে ভবে
আমাদের সময় তো শেষ হবেই সই।
পরকালের বিশ্বাসেই আছে বন্ধু লাভ
যদিও তুমি বুঝনা করছো কেবল পাপ
দূরের সবই কাছে আসবে, কাছের সবই দূরে
মাটির দেহ ঝলকে উঠে ঈমানের নূরে।
যাবার বেলায় আমল খাতা শূণ্য না থাক
এই বেলাতে ওরে অবুঝ একটু তবে জাগ
এখনই সময় সৃষ্টি ও স্রষ্টাকে চিনিবার
ইহকাল-পরকাল সাজাবার।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৭ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



