তোমাকে বলতে বড় সাধ হয়
চোখের ভিতরে আলো আলোর ভিতরে শহর
সেখানে তুমি স্বর্গের অপ্সরী আর অনন্ত প্রহর
ভালোবাসার হরেক রং-গান-কবিতা ছন্দে
সুখের পাখি বলছে প্রেমের গল্প কত আনন্দে।
এমন মধুময় সময় যেন জীবনে না ফুরায়
ভালোবাসি যত তত বেশি হৃদয় ভালোবাসতে চায়
তোমাকে বলতে বড় সাধ হয়
বুকের ভিতরে মন মনের ভিতর আবাস
সেথায় অনন্তকাল তোমার বসবাস।
তুমি বিহনে বেঁচে থাকার নেই মানে
ফুল-পাখি, চাঁদ-তারা সবে জানে
এ সুখের পরশ যেন জীবনে না হারায়
নব প্রেম ইতিহাস রচিত হোক তারায় তারায়।
তোমাকে বলতে বড় সাধ হয়
চোখের ভিতরে আলো আলোর ভিতরে শহর
সেখানে তুমি স্বর্গের অপ্সরী আর অনন্ত প্রহর।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



