মাঝে মাঝে ছবি তুলি আবার সে সব ছবি হারিয়ে যায়। আজ কিছু ছবি এখানে শেয়ার করলাম এবং ছবির পিছনের কথাও তুলে ধরলাম।
১। যখন সন্ধ্যা নামে : সন্ধ্যার সময়টা সত্যিই অদ্ভুত। দিন ও রাতের সন্ধিক্ষণ হচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা পৃথিবীতে নিয়ে আসে এক অদ্ভুত রহস্যময় সময়। এ সময়টা কারো ভাল লাগে কারো লাগেনা। কেউ উদাস হয় কেউ হয় না। কেউ প্রকৃতির মাঝে অন্য কিছু খুজে বেড়ায়, কেউ থাকে ব্যস্ততায়। গ্রাম ও শহরের সন্ধ্যার ছবি দুটি চরিতরে বন্দি করেছি মোবাইলের ক্যামেরায়।


২। বাগানে ফুটে থাকা ফুল : ফুল সুন্দর, পবিত্রতা ও ভালবাসার প্রতীক। ফুল ভাল লাগেনা ও ফুলকে ভালবাসেনা এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। ফুলের ঘ্রাণ আর সৌন্দর্য নিয়ে কত কবিতা, গান, গল্প, উপন্যাস লিখা হয়েছে তার ইয়ত্তা নে্ই। বাগান ও বাগানে ফুটে থাকা গত বছরের কিছু ছবি।




৩। গাছ : যে কোন গাছ তা ফুল হোক আর ফল হোক লাগাতে ও যত্ন করতে আমার ভাল লাগে। গাছে ধরেছে জিভে জল আসা কামরাঙ্গা।

৪। আল্পনা : ফুলের পাপড়ি দিয়ে মহান আল্লাহর নাম লিখেছি। কবে আবার ডিলেট হয়ে যায় তাই এখানে আপলোড করে দিলাম।

৫। মায়াবী চোখ : আমার চোখ নাকি অনেক সুন্দর । বিভিন্ন সময় বিভিন্ন মানুষ চোখের প্রশংসা করে। তাই অনেক চোখের ছবি উঠিয়েছি সত্যিটা যাচাই করার জন্য। তার মধ্যে থেকে দুটি ছবি এখানে শেয়ার করলাম। দেখি কে কি বলে ?


সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১০:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



