তোমার আর আমার মিলন বেলায়
বৃষ্টি ঝড়ে ঝড়ে বর্ষা এসেছে
অপেক্ষায় ছিল সমস্ত শ্রাবণ মেঘের দিন
ঝিঁ ঝিঁ পোকার ডাক শেষ হয়ে আসে
গাঢ় আধার মিশে নিশুতি রাতে
কিছু ভাললাগা চিরকাল এমনি গোপনে
থেকে যায় প্রাণের আরো গহীনে।
মিষ্টি রোদ গায়ে মেখে গাহে বুলবুল
সেই কবে লেবু বনে ফুলের মিষ্টি ঘ্রাণে
অপরাহ্নে নীল প্রজাপতির পানে চেয়ে
মধুর স্মৃতি রোমন্হনে মন মশগুল।
নদীর জলে যৌবনকালে রুপালী ঢেউ
দক্ষিনা হাওয়ায় বটের পাতা করে ঝিলমিল
ভালবাসা তৃষিত কখনো করে বিস্মৃত
কেউবা খুঁজে পায় সন্ধ্যা তারায় জীবনের মিল
আমার আর তোমার মিলন বেলায়
বৃষ্টি ঝড়ে ঝড়ে বর্ষা এসেছে
অপেক্ষায় ছিল সমস্ত শ্রাবণ মেঘের দিন।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




