
কিছু স্বপ্ন আকাশে ভাসিয়েছি
মেঘের ভেলায় বৃষ্টির ঠিকানায়
আমার এ চোখ ভিজিয়ে দেবে
কবিতার মত ভাললাগা শ্রাবণ সন্ধ্যায়।
কিছু স্বপ্ন চিরকাল নিরুদ্দেশ
অনুরুপ অদেখা অজানায়
মরনের পর তারা হয়ে জ্বলবো
তোমায় দেখব বলে আকাশের গায়।
কিছু স্বপ্ন ভেঙ্গে যায়
ভোরের আলো না ফুটতেই ধরণীর বাস্তবতায়
এ জীবন তবু বাক নেয় না
আহত হলদে প্রজাপতির ডানায়।
কিছু স্বপ্ন যেন রজনীগন্ধার ঘ্রাণ
যা কেবল বিলাসী মানুষেরে মানায়
মিথ্যার কারুকার্যে স্বর্গ রচনায়
ছেদ পড়ে মুখোমুখি সত্য জানায়।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



