somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্যরকম ইচ্ছা পূরণ

০২ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৯৯৪ সালের কোন এক সকালে সৈয়দপুরের সরকারী বাসা থেকে ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে যাচ্ছি। ৪র্থ শ্রেনীতে পড়ি। অন্যান্য বন্ধু আগেই স্কুলে চলে যাওয়ায় একাই সকালের মিষ্টি রোদ গায়ে মেখে হেটে হেটে যাচ্ছি। প্রায় ৩০ মিনিটের হাটা পথ। রাম্তা দিয়ে যাচ্ছি আর এটা-সেটা ভাবছি। হঠাৎ সামনে দেখতে পেলাম সেনাবহিনীর এক সৈনিক সাইকেল চালিয়ে আসছে সামনের দিক থেকে। তার সাইকেলের সামনে বিভিন্ন প্রকার গোলাপ ও রজনীগন্ধা ফুল। কাছাকাছি আসতেই আমার ইচ্ছা হলো ওনার থেকে ফুল নেওয়ার কিন্তু একজন অপরিচিত মানুষের কাছ থেকে কি ভাবে ফুল চাওয়া যায় জানিনা। মনে মনে বলতে থাকলাম-ইস্ যদি একটা ফুল পড়ে যেত, তাহলে আমি নিয়ে নিতাম।
সৈনিক আমাকে ক্রস করে চলে গেল। আমিও সামনের দিকে পা বাড়ালাম। কি মনে করে পিছন দিকে তাকাতেই দেখতে পেলাম একটা রজনীগন্ধার স্টিক সেই সাইকেল থেকে নীচে পড়ল। অপ্রত্যাশিতভাবে মনটা খুশীতে ভরে গেল। কিন্তু ঠিক তখনই বিপরীত দিক থেকে একটা গাড়ী ধেয়ে আসছে। নির্ঘাত ফুলটিকে পিষ্ট করবে, সবকিছু ভুলে একদৌড়ে ফুলটিকে ছোঁ মেরে হাতে নিয়ে রাস্তার পাশে এসে দাড়ালাম আর অমনি গাড়িটি সাই করে চোখের সামনে দিয়ে চলে গেল। আর একটু দেড়ি হলে ফুলসহ আমি পিষ্ট হয়ে পৃথিবী থেকে চিরদিনের তরে চলে যেতাম।
ফুলটির ঘ্রান শুকতে শুকতে স্কুলে পৌছলাম। তখনও ক্লাস শুরু হয়নি, ব্যাগ রেখে মাঠে গেলাম। বন্ধুরা ফুল দেখে কেউ বলল-কোথা থেকে এনেছ, কেউ বলল-নিশ্চয় চুরি করেছ, অন্যকেউ বলল-উপহার পেয়েছ, বাগান থেকে ছিড়ে এনেছ ইত্যাদি নানা প্রশ্ন ? সবশেষে আমি আসল ঘটনাটা খুলে বললাম। তখন সবাই ফুলটি নিজের করে নিতে চায়। আমি বললাম-একটা ফুলতো আর সবাইকে দিতে পারবনা। তারচেয়ে এটা আমার কাছেই থাকুক।
তারপর থেকে রজনীগন্ধা ফুল দেখলেই সেই অন্যরকম ইচ্ছা পূরণের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৩১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×