somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য রঙ্গ

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রম্য মানেই হাসির কিছু। রম্য মানে রঙ্গ, রং-তামাশা। রম্য মানে আরও অনেক কিছু।
১। গ্রামের ছোট্ট এক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে। তার সামনে দিয়ে তার পাশের বাড়ির ত্রিশ বছর বয়সী চাচা বাজার থেকে বাড়ি ফিরছেন। ছেলেটি চাচাকে সালাম জানালো-আসসালা মুআলাইকুম। উত্তরে চাচা বললেন-অলাইকুম সালাম, রহমতের কালাম, আমি যার বান্দা, তুমি তার গোলাম।
ছেলেটি বলল-কি কইলেন, আমি গোলাম। চাচা কইল হ তুই গোলাম। ছেলেটি কাদতে কাদতে তার বাবার কাছে গিয়ে নালিশ করল- বাবা তুহিন চাচা আমারে গোলাম কইছে।
বাবা বলল- ক্যান গোলাম কইছে
ছেলে বলল-এমনেই কইছে
বাবা বলল- এমনে কেমনে কইছে
ছেলে বলল-অলাইকুম সালাম, রহমতের কালাম, আমি যার বান্দা, তুমি তার গোলাম।
বাবা হাসতে হাসতে বলল-তোর লগে মজা করছে।
ছেলে বলল-মজা করছে। সত্যি কইতাছ। তয় আজকা থাইকা আমিও মজা করুম।
এরপর থেকে ছোট্ট ছেলেটিও তার চাচার মত সালামের উত্তর নিয়া মজা করতে শুরু করে।

২। গ্রামের এক ছেমড়া, নাম তার জহির। জাউরামিতে সে সবার সেরা। তার সাথে দুষ্টুমি করে কেউ পারেনা। সে একদিন কিশোর এক পোলাকে বলল-আসমানের তারা দেখবি?
কিশোর বলল-দিনের বেলা আবার আসমানের তারা দেহন যায়নি।
জহির বলল-হ দেহা যায়। আমি তরে দেহামু।
কিশোর বলল-তয় দেহান। অক্ষণ দেহান।
জহির বলল-ঐ যে মাঠের লগে কৃষ্ণচূড়া গাছটা আছেনা হেন গেলে দেহাইতে পারুম। দুজনে তখন কৃষ্ণচূড়া গাছের গোড়ায় গিয়ে দাড়ালো।
জহির বলল-এইবার আসমানের দিগে তাকা
কিশোর ছেলেটি যেই আকাশের দিকে তাকালো অমনি জহির ছেলেটির লুঙ্গি ধরে টান মেরে নিচে ফেলে দিল।
হতভম্ব ছেলেটি সেই লুঙ্গিয়ে ঠিক করে তাকে বলল -আরে মিয়া ফাইজলামি করার জাগা পাননা।
জহির হাসতে হাসতে বলতে লাগলো-তারা দেহস নাই। আমি কইলাম দেখছি, এক পাওয়ে খাড়ায় রইছে......
লজ্জায় কিশোর ছেলেটি দৌড়ে চলে গেল
আর জহির তাকে জোড়ে জোড়ে বলছে-তারা দেখবি না। হা হা হা........................

৩। নাহিদ মেসে থাকে। একদিন সকালে গেল বাজার করতে। সে দোকানদারের সাথে তড়িতড়কাড়ি নিয়ে দামাদামি করছে। একটা রিকশা তার পিছন দিক দিয়ে তাকে ঘেষে চলে গেল। ফারাত কইরা একটা শব্দ হইল। সে বুঝতে পাড়ল তার লুঙ্গি ছিড়ে গেছে। তার পিছের অংশ দেখা যাচ্ছে। নাহিদ তাড়াতাড়ি লুঙ্গি ঘুড়িয়ে পড়ল। এবার দোকানী তাকে বলছে- ভাইজান আপনেরটা দেখা যায়।
প্রতিউত্তরে নাহিদ বললো-আপনের লগেও আছে। দোকানি হাসতে লাগলো। নাহিদও হাসতে লাগলো । হা হা হা...................
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×