
বার বার পৃথিবীতে সাম্যের গান গাহিতে
আসিত যতি কবি ও প্রেমিক নজরুল
ভরিত শোভিত পুষ্পে আমাদের দু'কূল
জানিনা তব কি ছিল জীবনের বড় ভুল
চির উন্নত মম শীর বিদ্রোহী নজরুল।
জানিনা এ জীবনে মিঠে না কেন সাধ
তোমাকে পাব না বাড়ালেই দু'টি হাত
বহমান সময়ে অন্যায়ের নেই প্রতিবাদ
তাই বুঝি অভিমানে ঝড়ে পরে জারুল
আজ তোমাকেই বড় প্রয়োজন নজরুল।
তোমার মত জানেনা কেউ প্রতিবাদী ভাষা
তুমি ভুলিতেনা কুমারীর গোপন ভাব-ভালবাসা
তুমি বিহীন কাব্যের জগতে ঘোর অমানিশা
তোমার জন্য ফুটে আছে শত বিরহী ফুল
চির তারুণ্যে চির বিপ্লবী নাম কাজী নজরুল।
পাদটীকাঃ প্রেমের কবি, বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



