somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য-রঙ্গ-২

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। তিন বন্ধু। রাকিব, মৃদুল, রোহান এক সাথে সময় কাটায়, গল্প করে, আড্ডা মারে। অনেক দিন পর রাকিব ও মৃদুলের মধ্যে ঝগড়া হলো। কথা বলাবলি বন্ধ। এখন দ'জনেই মৃদুলের কাছে এসে একে অপরের নামে বদনাম ছড়ায় ও গালা-গালি করে। উপায় না দেখে মৃদুল এক বিকেলে দুজনকে দাওয়াত করলো। মাঠের মধ্যে বসে মৃদুল নিজের জন্য একটি প্যাকেট নিল ও দুই বন্ধুর জন্য ২টি প্যাকেট দিল।
প্যাকেট খুলে মৃদুল সিঙ্গারা খাচ্ছে। অপর দু'জন প্যাকেট খুলে হতভম্ব-১জনের প্যাকেটে ঘাস, অন্য জনের প্যাকেটে ভাতের মার ও ভুসি।
মৃদুল হেসে বলল-কেন একজন অপরজনকে ছাগল ও গরু বলেছিলিনা, তো ছাগল আর গরুর বেষ্ট খাবার এবার খা।
তিন জনেই হাসতে লাগলো এবং নিজেদের ভুল বুঝতে পারলো।
তার পর সিঙ্গারা খেয়ে বন্ধুত্ব পুনঃস্থাপন করে বাড়ি ফিরল।

২। সুমি ও মিশু দুই বোন । দেখতে একই রকম মানে যমজ। সুমিকে উদ্দেশ্যে করে এক ছেলে প্রেম-পত্র পাঠিয়েছে। কিন্তু যাকে দিয়ে প্রেম পত্র পাঠানো হয়েছে সে ভুল করে মিশুকে তা দিয়েছে।
মিশু-সুমি দেখে যা কি পেয়েছি ?
সুমি- কি ?
মিশু-ছাগলের ব্যা ব্যা
সুমি-মানে?
মিশু-আরে ঐ ছেলেটার কথা বলেছিলিনা, যে তোকে কিছু বলতে চায়। যাকে তুই ছাগল বলিস। তো সেই ছাগলে পত্র পাঠিয়েছে। পড়ে দেখ শুধু ম্যা ম্যা ব্যা ব্যা ছাড়া আর কিছুই নাই।
সুমি-অ তাই। ঠিক আছে ছাগলের মালিকের কাছে দড়ি পাঠিয়ে দেব। যেন ছাগল বেধে রাখে। কি বলিস হা হা হা...........................

৩। গ্রামের বাড়ির রাস্তা দিয়ে হাটছে তিন জন। নদীর অপর পাড় থেকে কে যেন ঘন ঘন লাইট মারছে।
ক্যাডারে , ক্যাডা লাইট মারছ। কোন উত্তর নেই, লাইটের আলোও নিভে গেল।
কিছুক্ষণ পর আবার একই ঘটনা।
এবার তিনজনের মধ্যে থেকে একজন বলল- ভাতিজারা তোমরা সামনে যাও, আমি হালারে মজা দেখাইতাছি।
নদীর অপর প্রান্ত থেকে যখন এবার টর্চের আলো জ্বলল তখন কাকা তাড় লুঙ্গি উপরে উঠিয়ে মুখ ঢেকে রাখলো। এবং তার নীচের অংশ উন্মক্ত করে দিল।
এবার লাইটওয়ালা লজ্জায় লাইট বন্ধ করে দিল আর লাইট জ্বালালনা।
কাকা এবার জোড়ে জোড়ে বলছে-শিক্ষা হইছেড়ে হারামজাদা।

৪। দুলাভাই তার শালাকে দিল সিগারেট আনতে বেশ কিছু টাকা। শালা চকলেট খেয়ে দুলাভাইয়ের জন্য চকলেট নিয়ে আসলো।
শালা-দুলাভাই, সিগারেটের কথা ভুইলা গেছি, চকলেটই খান।
দুলাভাই-শালার পো শালা তুই বেশি করে খা
শালা-আমারে গালি দিলেন।
দুলাভাই-না তো। তুই আমার শালা তাই শালা কইলাম।
শালা-আপনে রাগ কইরা কইছেন, তার মানে গালি দিছেন।
দুলাভাই-রাগ কইরা কইলে শালা শালাই থাকে, আদর কইরা কইলেও তাই বুঝছস।
শালা-বুঝছি হালার দুলাভাই।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×