
হে প্রিয় সালমান,
জনপ্রিয়তার তুঙ্গে থেকে
চলচিত্রের আকাশ হতে ধূমখেতুর মত হারিয়ে গেলে
আজও ভক্তকূল জানেনা
কি ছিল তোমার অভিমান ?
হে প্রিয় নায়ক,
এতটা বছর পরেও শত শত হৃদয়
তোমায় স্মরিছে
তোমার প্রিয় মুখ আজ বড় বেশি
মনে পড়েছে।
তোমার স্মৃতির কথা মনে হলে
কাদে মৌসুমী-শাবনূর
কেন তুমি প্রিয় পৃথিবী ছেড়ে
চলে গেছ চিরতরে এতটা দূর।
প্রতিটা বছর এই সেপ্টেম্বরে
তোমার তরে বেদনার ঝড় উঠে অন্তরে।
হে প্রিয় অভিনেতা,
তোমারে ভুলিতে পারেনা আপামর জনতা
তোমায় নিয়ে না লিখুক কোন কবি
তবুও অশ্রু জল ফেলবো মোরা গোপনে
বার বার দেখে তোমার ছায়াছবি।
পাদটীকা : প্রিয় নায়ক, প্রিয় মুখ সালমান শাহ স্মরণে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



