
খোলাহাটি থেকে ট্রেনে পারবর্তীপুর যাচ্ছি। দুজন বয়স্ক লোক তাদের মধ্যে আলাপে ব্যস্ত। হঠাৎ তাদের একজন আমাকে দেখে বলছে- কি বাহে কুনঠি যাওছেন। তোমাক বাপেক মোর সালাম জানাও। কত দিন তোমাক বাড়ি যাওয়া হয়নাক।
অন্যজন বলল- কার ছইল ?
ফকিরহাটের দেওয়ন সাবের চেংড়া।
কথাবার্তার এই পর্যায়ে আমি বললাম-আপনারা ভুল করছেন, আমার বাবা আর্মি চাকরি করে, আমরা কোয়াটারে থাকি, আমার নাম মাইদুল সরকার।
মনে হলো যেন আমার কথা শুনে তারা আকাশ থেকে পড়লেন। একজন আরেকজনের দিকে চেয়ে বড় বেশি অবাক হলেন। এবং
সর্বশেষ বললেন-বাবা ভুল হইছেক, তোমার মতই দেখতে মোর এক আত্মীয় চেংড়া আছে, মুই মনে করছু তুমিও সেই। আমি হাসলাম, অন্যদিকে চোখ ফিরিয়ে নিলাম।তারাও হাসলো মুচকি হাসি।
সৈয়দপুর কোয়াটারের পাশে এক মাঠে একজন কিশোর একদিন ঘাস কাটছে। খেলা বাদ দিয়ে আমি তার ঘাস কাটা দেখছি পেছন দিকে দাড়িয়ে। ছেলেটি একসময় আমাকে দেখে বলল-তোরে আমাদের বাড়ি নিয়ে যাব।
কেন ?
ঠিক তোর মত আমাদের বাড়িতে একটা ছেলে আছে।
মিথ্যে কথা।
মিথ্যে না সত্যি আমার সাথে গেলেই বুঝবি।
না গেলে সেই ছেলেকে এনে তোর মা-বাবার কাছে দিয়ে যাব, আর তোকে আমাদের বাড়ির সেই ছেলের বাপ-মার কাছে দিয়ে আসবো। কেউ বুঝতেও পারবেনা। হা হা হা।
না না দরকার নেই, আমি তখন দৌড়ে বাসায় চলে গিয়েছিলাম। ছোট ছিলাম বলে ভয়টা অনেক দিন ছিল।
রাস্তা দিয়ে যাচ্ছি ? এক ছেলে ডাক দিয়ে বলল-ভাই কেমন আছেন ?
ভাল আছি।
আপনি কমেন আছেন ?
ভাল
আকাশের কি খবর, অনেক দিন দেখিনা।
কোন আকাশ ?
আরে আপনার চাচতো ভাই
এ নামে আমার কোন চাচতো ভাই নাই।
থতমতো খেয়ে ছেলেটি বলল-আপনে শফিক ভাই না ?
না ? আমি অমুক, বাড়ি কুমিল্লা।
অ হ, ভাই মাপ করেন, সত্যি ভুল হইছে, একই রকম দেখতে..............
ঠিক আছে।
তারপর যে যার পথে চলে গেলাম।
এরকম আরো ঘটনা জড়িয়ে আছে জীবনে। হঠাৎ হঠাৎ মনে হলে খুব হাসি পায়। মনে হয় আবার ফিরে যাই সেই সব দিনে। নিশ্চয় পাঠক আপনাদের জীবনেও কম বেশি এরকম ঘটনা ঘটেছে। তাই নয় কি ?
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



