
দেখিতে দেখিতে এক বছর কাটিয়া গেল সামুতে। সেই ২০১০ সাল হইতে সামুতে ডু মারিয়া ব্লগারদের লেখা পাড়িয়া মজা পাইতাম আর ভাবিতাম-ইস্ আমিও যদি কোন দিন এমন করিয়া উহাদের মত মনের কথা লিখিয়া পোস্ট করিতে পারিতাম তবে কত মজাই না হইত।
আমিতো নিয়মিত কবিতা লিখি তবে একটা আইডি খুলিয়া কবিতা পোস্ট করিয়া দেখিনা কেন, কি হয় ? সেই ভাবনা হইতে ২০১৬ সালে একখানা আইডি খুলিয়া বসিলাম। কিছুদিন পর পোষ্ট করিবার সুযোগ পাইলাম ১ম পাতায়।
আরে একি তেলেসমতি কারবার আমার লেখায়ও মাইনষে মন্তব্য করিয়া যাইতেছে। সেই থাইকা পোস্ট দিতাছি, মন্তব্য পাইতাছি, মন্তব্যের উত্তর দিয়া যাইতেছি। অন্যের লেখায়ও মন্তব্য করিতেছি।
কোন দিক দিয়া কেমন করিয়া ১টা বছর চলিয়া গেল বুঝিতে পারিতেছিনা। অনেকে নিরন্তর উৎসাহ দিয়া যাইতেছেন যেন লিখিয়া যাই।
তবে তাই হইবে- লিখিয়া যাইবার চেষ্টা করি।
সবাই ভাল থাকিবেন।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




