বিধাতা বুঝি চেয়েছিল মুত্যুর মহিমা
সাঙ্গ করি দিয়ে জীবনের খেলা
রহস্যময়তার সন্ধ্যায়
আঁধারে আঁধারে ছেয়েচে চরাচর
আর তুমি আজ চির অধরা।
সাহসী বলেই নির্ভয়ে সঁপে দিলে প্রাণ
আর তখনি থেম গেল পৃথিবী জুড়ে
বুনো যন্ত্রনার মর্মভেদী চিৎকার
মোহমায়ার মত কেটে গেল-
অনন্ত ঘোর,শূন্যতা-নিঃসঙ্গতা।
দিবাবসানে করুণ সুরে
একটি পাখি গান গায় তোমার শোকে
বর্ষা ভোরে ঘন মেঘের ভেলায়
বিহঙ্গে বিহঙ্গে মুখরিত বনস্পতি
মৃত্যুঞ্জয় প্রেমকে বক্ষে ধারণ করে
যমুনা আজো তাই চির বিরহী
আমাদের জীবন যেন মরা কাঠের গুঁড়ি
তোমাকে ভুলতে না পেরে মৃত্যুতে মহিমা খুঁজি।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




