
আমরা এখন এমন এক সময়ে বসবাস করিতেছি যেখানে ক্রমেই সব ভার্চুয়াল হইয়া যাইতেছে। শুনিতে আশ্চার্য লাগে রোবটও খেলা করে আবার উহাদেরও খেলার প্রতিযোগিতা হয়। কিন্তু আমাদের নতুন প্রজন্ম খেলার মাঠ পাইতেছেনা। শহরের পর গ্রামেও ক্রমশ তা সংকুচিত হইয়া পড়িতেছে। এর ফলাফল বড়ই ভয়াবহ হইয়া উঠিতেছে- ছেলে-মেয়েরা তাই সারাক্ষণ মোবাইল লইয়া খেলা করিতে ব্যস্ত হইয়া উঠে। আর টেলিভিশনে খেলা দেখে।
এতে করিয়া তাদের শারীরিক ও মানষিক বিকাশ কিছুটা বাধাগ্রস্ত হইতেছে। অথচ আমরা এককালে কতরকম খেলাইনা খেলিতাম। সব প্রকার খেলাকে বিপদে ফেলিয়াছে-ক্রিকেট ও ফুটবল।
এই দুই খেলাকে লইয়া সকলে অতিশয় ব্যস্ত- লিখাতে, কথাতে,আলোচনায়, সমালোচনায়, পত্রিকায়, রেডিওতে, টিভিতে সবখানে, যেন এই দুই খেলা ছাড়া পৃথিবী অচল। অন্যকোন খেলা পৃথিবীতে ছিলনা, নেই।
হাডুডু(কাবাডী), দাড়িয়াবান্দ, গোল্লাছুট, বৌ-চি, কানামাছি,টেনিস, টেবিল-টেনিস, ব্যাডমিন্টন, কিংকং, সাতচারা, লাল ইট, লুকোচুরি(পলানতি), লুডু,দাবা, ক্যারাম, কার্ড(তাস), চোর-পুলিশ, রাম-সাম যদু-মধু আর কত কি ?
কোথায় হারিয়ে গেল সেদিন, সেই খেলা। আহা! মনে পড়িয়া গেল বড়ই খারাপ লাগিয়া উঠে।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



