
যুবক ফিরিয়ে নাও তোমার ভালবাসা
অভাগী অসময়ে হলাম মরন পথযাত্রী
আমারে ছুঁয়না তুমি হইয়না পাপি
হয়ত আজ আমার এ ধরায় অন্ত্রিম রাত্রি।
এতটুকু চাওয়া যখন কখনো হয়নি পূরণ
এ জীবন কেবল কষ্টের নীল সরোবর
মরনের আগে হলনা সুখের দেখা
বাধা হলনা স্বপ্নের সেই ভালবাসার ঘর।
যুবক ফিরিয়ে নাও তোমার ফুল ও মালা
ফুঁরিয়ে গেছে সময়ের সব প্রয়োজন
আমি এখন দূরের কেউ অচীন বাসিন্দা
আমার এখন চিতায় যাবার চলছে আয়োজন।
ছেড়েছি নয়ন জলে বসুধার বন্ধন
কারো কাছে আর দাবী কিছু নাই
আমার বিরহে হবেনা শোকের মাতম
বিদায় বেলায় করবেনা কেউ ক্রন্দন।
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


