
আগে গ্রামে দেখতে পেতাম করিমের সাথে রহিমের দোস্ত পাতানো হয়েছে। পারিবারিকভাবেই তা করা হয়েছে। দোস্ত পাতানোর পর থেকে দু’জন কিশোরের মধ্যে বন্ধুত্বের সূচনা হয়। এবং এই উপলক্ষ্যে এক পরিবার আরেক পরিবারকে দাওয়াত দিয়ে খাওয়ানো ও বেড়ানো শুরু করে যা এক সময় আত্মীয়তায় রূপ নেয়।
বিভিন্ন কারণেই দোস্ত পাতানো হত। কখনো ছেলের একাকীত্ব দূর করার জন্য, কখনো নিছক ভাল লাগার জন্য, কখনো প্রতিপক্ষেকে শক্তি প্রদর্শনের জন্য, নতুন আত্মীয়তা করার জন্য আবার কখনো দু’পরিবারের কর্তাদের ভাল সম্পর্ক টিকিয়ে রাখার জন্য।
কিন্তু বর্তমানে এই দোস্ত পাতানো মনে হয় উঠেই গেছে। কোথাও কোথাও চল থাকলেও তা আগের মত নয়। বর্তমানে ইন্টারনেটের যুগে ভার্চুয়াল বন্ধুসহ ফেসবুক বন্ধুর অভাব নেই।প্রতিটি মানুষের জীবনে প্রকৃত বন্ধুর সংখ্যা হাতে গনা কয়েকজনই থাকে।
যতই বন্ধু বাড়ুক, বাস্তবের প্রকৃত বন্ধুকে কখনো ভুলা যায়না।
ছবিঃ গুগল থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




