somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্প : গোপনে

০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অফিসের বস মারুফ সাহেব রাশভারী মানুষ। পঁঞ্চাশ ছুই ছুঁই বয়স কিন্তু একেবারে ফিটফাট। সোহান তরুণ ছাত্র। মাত্র অনার্স শেষ করেছে। মেনেজমেন্ট ট্রেইনী হিসাবে মাস ছয়েক হল “মারুফ এ্যাপারেল লিঃ”-এ জয়েন করেছে।

অফিসের পরিবেশ বেশ ছিমছাম। কিন্তু ইদানিং সোহান ও মারুফ সাহেবকে নিয়ে কানাঘুষা শুরু হয়েছে। কেউ কেউ আড়ালে আবডালে বলে বেড়াচ্ছে মারুফ সাহেব সমপ্রেমী। কারণ হসাবে তারা যুক্তি দেন-কারণে অকারণে সুদর্ষন সোহানকে রুমে ডেকে পাঠানো, গাল-গল্প করা আরও ..............।

সোহানের মন খারাপ। দেরিতে হলেও কথাগুলো তার কানেও এসেছে। সে মনে মনে ভেবে রেখেছে চাকরী আর নয়। হয়তো সংসারে টানাটানি শুরু হবে, অভাব হানা দিবে। টিউশনি করে কিছুটা সামাল দিবে। তবুও এ অফিসে চাকরী নয়। মান-সম্মান বলে কথা।

সমস্যা হচ্ছে বাবা-কে কি জবাব দেবে-সোহান ? বাবার কেমন যেন পরিচিত মারুফ সাহেব, সেই সুবাদেই চাকরীটা হয়েছে। একটা কিছু কারণ বানিয়ে বলতে হবে। তা না হলে বাবা কষ্ট পাবে।

রাতেই পদত্যাগ পত্র লিখে রেখেছিল সোহান। আজ অফিসে গিয়েই সে সোজা বসের রুমে চলে যাবে। পদত্যাগ পত্র দিয়ে গট গট করে বেরিয়ে চলে আসবে। অফিসে এসে ব্যক্তিগত সব কিছু গুছিয়ে এক গ্লাস কপি পান করে যেই একটু বসেছে অমনি বসের ঢাক এল।

সে যখন বসের রুমে যাচ্ছে কতগুলো চোখ তার পিঠে কৌতহল ও অশ্লীল ভাষার ছাপ রেখে যাচ্ছে। আজ আর হাসি মুখে বসের রুমে ঢুকেনি সে। বস তাকে বসতে বলে একতোড়া ফুল তার সামেন বাড়িয়ে বলল-আমি তোমাকে ভালবাসি।

সোহান অবাক হল। লোকটা বলে কি- ভালবাসে? সেতো মেয়ে নয় যে ভালবাসাবাসির প্রশ্ন আসবে ? লজ্জায় তার চোখ-মুখ লাল হয়ে গেল।

মারুফ সাহেব জরুরী মিটিং ডাকলেন। উপস্থিত সবার সামনে তিনি বললেন- প্রথম দিন থেকে প্রথম দেখায় আমি সোহানকে পছন্দ করি ও ভালবাসি। আপনারা কেউ আমার পারিবারিক ঘটনা জানেন না। গত বছর এক বীমান দুর্ঘনায় আমার স্ত্রী ও একমাত্র ছেলে-সোহান মারুফ মারা যায়। আমি আর বিয়ে করিনি।

অফিসে যখন সোহান জয়েন করতে এল আমি তাকে দেখে চমকে গিয়েছি সে দেখতে যেমন আমার হারিয়ে যাওয়া ছেলের মত তেমনি নামও এক। তাই গোপনে আমি তাকে ভালবেসে চলেছি, পিতৃস্নেহে তাকে কাছে টেনে নিয়েছি। আজকের পর থেকে এ নিয়ে আর কেউ কোন কথা বলবেন না।

বস চলে গলে সবাই গুনজন শুরু করল-এ যে সিনেমার কাহিনী। সোহান পদত্যাগ পত্রটি ছিড়ে কুঁটি কুঁটি করে ডাস্টবিনে ফেলে দিল সবার অলক্ষ্যে। শ্রদ্ধায় বসের প্রতি তার মন ভরে গেল।



ছবি : নিজের ডিজাইন করা।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭
২৩টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

×