
এই লজ্জা কোথায় রাখি। আমরা আমাদের ইউএস-বাংলার দুর্ঘটনায় পতিত বিমানটির কো-পাইলট পৃথুলা রশীদকে ফেসবুক, ব্লগ, মিডিয়ায় কি ন্যাক্কারজনক ভাবে আক্রমন করেছি। মরে গিয়েও সে রেহাই পেলনা আমাদের হাত থেকে। শুধু একজন নারী বলেই তার দক্ষতা, অভিজ্ঞতা, সাহস, যোগ্যতার প্রশ্ন উঠেছে।
অথচ সে তার জীবন দিয়ে বাঁচিয়ে গেছেন নেপালের ১০ জন নাগরিককে। নেপালের গণমাধ্যম তাকে ডটার অফ বাংলাদেশ নামে অবহিত করেছে। আর আমরা তাকে নিয়ে ঠাট্ট্রা করছি।
পৃথুলা আপনি মরে গিয়ে প্রমাণ করেছেন আপনি বেঁচে ছিলেন। আপনার মত সাহসী কন্যার প্রয়োজন বাংলার মাটিতে।
যারা তাকে হেয় করেছেন তারা কি পারবেন আপনাদের সেই কথাগুলো ফিরিয়ে নিতে যা কেবল লজ্জার ও ঘৃণার।
ছবি : নেট।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



