
বিবিসি বাংলার সংবাদ যারা শোনেন বা নেটে চোখ বোলান তাদের জন্য সত্যিই দুঃসংবাদ।
বিবিসি আমাদের এ জীবনে কত সংবাদ শোনাল অথচ আজ থেকে ভোরের ও রাতের অধিবেশন বন্ধ হয়ে যাচ্ছে।
অধিবেশন দুটিই আজ স্মৃতির সংবাদ হয়ে যাবে। সময় বুঝি এমনই। এক সময় যা ঝাঁকজমক সময়ের পরিক্রমায় আবার একসময় তা বিরান হয়ে যায়।
মোবাইলে প্রতি রাতে ১০।০০ বিবিসি শোনা অভ্যাস হয়ে গিয়েছি। ১০।০০ বাজতেই সব কাজ শেষে বিছানায় শুয়ে মনোযোগ দিয়ে বিবিসি শোনা সত্যিই আনন্দের ও বিনোদনের ছিল।
কিন্তু আজ থেকে তা আর হবেনা। বিবিসি বাংলার সংবাদ, উপস্থাপনা, খেলার খবর ও বিভিন্ন পরিবেশনা বেশ মুগ্ধ করতো শ্রোতাদের।
কিছু দিন আগে এবিসি রেডিওর জনপ্রিয় ভৌতিক অনুষ্ঠান ডর বন্ধ হয়ে গেল।
এভাবেই কি কালের আবর্তে একে একে হারিয়ে যাবে রেডিওর সব জনপ্রিয় অনুষ্ঠান ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
