ফেসবুকে আগে ছিল সবচেয়ে বিরক্তিকর স্ট্যাটাস- ’বন্ধুরা আমাকে কেমন দেখাচ্ছে’।
এক বা একাধিক (নিজের ও অন্যদের ) ছবি তুলে পোস্ট দেওয়ার প্রবনতা কমে এসেছে।
এখন নতুন স্ট্যাটাস- ‘একদিন তো মরেই যাব’।
এটাও বিরক্তিকর পর্যায়ে নেমে এসেছে। কথা নেই বার্তা নেই অহেতুক একটা পোস্ট- ‘একদিন তো মরেই যাব’।
তো এই কথাটা যদি ফেসবুকে সীমাবন্ধ না থেকে বাস্তবেও প্রয়োগ হত তবে সমাজের চেহারা বদলে যেত।
১।
বন্ধু দেখ একটা সুপার মাল এদিকে আসছে- কিছু একটা কর।
বাদ দেতো এসব ।ইভটিজিং করে কি হবে-‘একদিন তো মরেই যাব’।
২।
স্যার আপনার জন্য এই রুই মাছটা দেশের বাড়ি থেকে আনিয়েছি।
কি দরকার। নিয়ে যান ছেলে মেয়ে নিয়ে খান। ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছি-‘একদিন তো মরেই যাব’।
৩।
মা এত সুন্দর শাড়িটা কাজের বুয়াকে দিয়ে দিলে?
এত শাড়ি জমিয়ে কি হবে-‘একদিন তো মরেই যাব’।
৪।
কিরে নকল করছিস না যে কেউ !
স্যার নকল করে কি হবে। যা পারি তাই লিখবো-‘একদিন তো মরেই যাব’।
৫।
কেউ আর প্রশ্ন পত্র ফাঁস করছেনা। কি অদ্ভুত।
‘একদিন তো মরেই যাব’-সবাই এখন এ জ্বরে আক্রান্ত।
৬।
তোমাকে আর মিথ্যা বলবনা। সামনের মাসে আমার বিয়ে
মিথ্যা বলে প্রেম টিকিয়ে রাখার কোন মানে নেই-‘একদিন তো মরেই যাব’।
৭।
এত মুসল্লি মসজিদে দেখে ইমাম সাহেব অবাক !
মসল্লিরা-হুজুর ‘একদিন তো মরেই যাব’।
যাওয়ার আগে কিছু সওয়াব নিয়ে যাই।
৮।
ভাই রমজান মাস এল । দাম বাড়াবেন না ?
না ভাই। দাম বাড়িয়ে কি হবে-‘একদিন তো মরেই যাব’।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

