সামু ব্লগের এই ক্রান্তিকালে সবচেয়ে জটিলতম, কঠিনতম, নিষ্ঠুর প্রশ্ন হচ্ছে - সামু যদি বন্ধ হয়ে যায় আপনি কি করবেন ?
এই ব্লগটাকে আমরা অনেক ভালবাসি। আমাদের এই ভালবাসা মনে হয় পোস্ট দেওয়া ও ব্লগ পড়াতেই সীমাবদ্ধ। তাই যদি না হবে সামুর নিবন্ধিত এত এত ব্লগার থাকা সত্ত্বেও আমরা প্রকাশ্যে কোন প্রতিবাদে দেখাতে পারিনি। কোন স্লোগান তুলিনি, কোন মিটিং-মিছিল করিনি।
যতটুকু প্রতিবাদ-প্রতিরোধ করা দরকার সামু নিজেই করেছে। সামু হারিয়ে যাবেনা। কিন্তু এই অস্থির সময়টা ভুলার নয়।
সচেলায়তন ব্লগ, আমার ব্লগ, মুক্তমনা ব্লগসহ সব ব্লগই ঠিক আছে, চলছে শুধু সামুর বেলায় ভিন্ন নীতি গ্রহণ করা হয়েছে। এটা কাম্য নয়। জোড় প্রতিবাদ জানাচ্ছি।
ধরুন আমাদের পরম আদরের সামু যদি বন্ধ হয়েই যায় আপনি কি করবেন ? মতামত দিন ?
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





