
উদাসী বটের ঝিলিমিলি পাতা
কেন ভোরের বাতাসে ঝরে পড়ে
এই অবেলায় অন্তরে কারে মনে পড়ে
সেকি ভুলেছে মোরে চিরতরে !
পাখিদের কোলাহল বুনো বৃক্ষ শাখে
কাব্যের মেলা বসেছে জোনাক জ্বলা মাঠে
প্রেম বিরহ উপাখ্যান নিঝুম রাতে
অশ্রু নয়নে কেবল দুঃখের গভীরতা।
আছে শুধু পরানে পরান ব্যাথা
ভুলে কি গেছ পুরনো জীবন কথা
উদাসী বটের ঝিলিমিলি পাতা
ভুলিনিতো আমি এ জীবনের দুঃখ গাঁথা।
ছবি-নিজের আঁকা।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



