
আত্মহত্যার ঠিক আগে মনে হয়-জগতের সমস্ত দুঃখ সাপের মত পেঁচিয়ে মনের দখল নিয়েছে
সেই চেতি সাপের বিষাক্ত ছোবলে ঝুলে পড়ে কেউ কেউ কড়িকাঠে;
মুক্তি! মুক্তি! মুক্তি বলে বিভ্রমের কুহকে আটকে পড়ে-
যখন বুঝতে পারে মিথ্যে যুক্তির সনদ,
বিদেহীর আত্মার কোন কাজেই আসেনা হাজার তারার রাতে
তখন ফিরে যাবার পথ রুদ্ধ অসীমের অনন্ত কুয়াশায়।
প্রভাতের প্রথম সূর্য কিরণ-এ শিশির মরে গেলে
মনে পড়ে যায় গতরাতে নিয়েছে অন্য কেউ প্রিয়ার দখল বদলে গেছে তার মুখের মানচিত্র।
প্রেমে ব্যর্থ চিল কি মরিবার তরেই উড়তে থাকে আকাশে যতক্ষন না ডানায় ক্লান্তি ভর করে
তারপর নক্ষত্রের মত পতন-মরে গিয়ে রেখে যায় প্রতিশোধের প্রমাণ।
সময়ের ব্যবধানে স্তমিত হয়ে আসে শোকের স্রোত
রয়ে যায় ধুলো মাটির পৃথিবীতে প্রেম-প্রণয় উপাখ্যান।
ছবি ক্রেডিট নিজের।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১১:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




